
মো: রুহুল আমিন জয়পুরহাট জেলা সংবাদদাতা: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার ২নং বড়তাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়েছে । এরই মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়নের বর্তমান প্যানেল চেয়ারম্যান মো: নরুল ইসলাম চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন।তিনি ইউনিয়ন পরিষদের নানা ওয়ার্ডের গিয়ে বিভিন্ন গ্রামে সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় এবং মসজিদ ও মাদ্রাসা বিভিন্ন অনুদান দিয়েছেন।
দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করায় স্থানীয় মানুষের সঙ্গে তার রয়েছে ঘনিষ্ঠ যোগাযোগ। বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে ইউনিয়নবাসীর একটি অংশ তাকে আগামী নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহী বলে জানা গেছে।
প্যানেল চেয়ারম্যান মো:নরুল ইসলাম বলেন, জনগণের পাশে থেকে তাদের সমস্যা সমাধান ও ইউনিয়নের উন্নয়নে কাজ করাই তার মূল লক্ষ্য। সুযোগ পেলে তিনি স্বচ্ছতা, জবাবদিহি ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে চান।
তিনি আরও বলেন, ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, নাগরিক সেবা ও সামাজিক উন্নয়নসহ সাধারণ মানুষের প্রয়োজনীয় বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।
এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় প্যানেল চেয়ারম্যান মো:নরুল ইসলাম এর চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়টি স্থানীয়দের মধ্যে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।