
এস এম মোতাহিরুল হক শাহিন: "শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনে ৬০ বছর" প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সোমবার (৫ অক্টোবর) বেলা ১১ টায় তালা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে 'বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে এবং প্রভাষক গাজী আসাদুজ্জামান ও উপজেলা মাধ্যমিক সুপারভাইজার প্রভাস কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান, অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন অধ্যক্ষ(ভারঃ)মোঃ শফিকুল ইসলাম, অধ্যক্ষ মোঃ এনামুল ইসলাম, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, সহকারী অধ্যাপক আনিসুর রহমান। মাধ্যমিক শিক্ষক সমিতির সেক্রেটারি সজীবউদ্দৌলা, মোঃ আখতারুজ্জামান, প্রধান শিক্ষক তালা ব্রজেন দে সরঃ উচ্চ বিদ্যালয়, অধ্যক্ষ মোঃ আব্দুল কুদ্দুস, পাটকেলঘাটা আল আমিন মাদ্রাসা,বাবলুর রহমান,প্রধান শিক্ষক কবি নজরুল উচ্চ বিদ্যালয়,হিমাদ্রি বসন গুহ, আফসানা আলম মৌ প্রমুখ।
আলোচনা সভা শেষে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে চারজন শিক্ষককে 'গুণী শিক্ষক' হিসেবে মনোনীত ও সংবর্ধিত করা হয়।
মাধ্যমিক বিভাগে তালা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল হোসেন।কলেজ বিভাগে তালা মহিলা কলেজের সহঃ অধ্যাপক মোঃ আনিসুর রহমান।মাদ্রাসা বিভাগে নাংলা ফাজিল মাদ্রাসার প্রভাষক শিরিন সুলতানা,কারিগরি কলেজ বিভাগে প্রিঃ আখতারুজ্জামান এস এ টি সি কলেজের সহঃ অধ্যাপক বিকাশ পাল।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়ন ও সমাজ গঠনে শিক্ষকদের অসামান্য অবদানের কথা স্মরণ করেন এবং সংবর্ধিত গুণী শিক্ষকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।