
রায়হান আহমেদ, ময়মনসিংহ ব্যুরো: শারদীয় দুর্গা পূজা ২০২৬ উদযাপন উপলক্ষে ভালুকা থানায় নিরাপত্তা বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৪ টায় ভালুকা মডেল থানার আয়োজনে থানা চত্তরে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এসময় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপের প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধি বৃন্দ, থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পূজা মণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জানাব, পূজা মন্ডপ গুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের প্রতি জোর দিচ্ছি আমরা। তিনি আরো বলেন, শারদীয় দুর্গোৎসবকে নির্বিঘ্ন, নিরাপদ ও উৎসবমুখর করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।