
রায়হান আহমেদ, ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানায় যোগদানের মাত্র এক মাসের মধ্যেই জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে স্বীকৃতি পেয়েছেন মোহাম্মদ সাজ্জাদ রোমান। তাঁর এ অর্জনে পুলিশের পেশাদারত্ব, কর্মদক্ষতা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকার বিষয়টি আলোচনায় এসেছে।
সোমবার (১২ই অক্টোবর) ময়মনসিংহ পুলিশ লাইন্সে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাসিক কল্যাণ সভায় ওসি সাজ্জাদ রোমনের হাতে সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ ওসি স্বীকৃতিসরূপ ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
দায়িত্ব গ্রহণের পর থেকেই ঈশ্বরগঞ্জ থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি। এছাড়াও অনলাইন ও ক্যাসিনো জুয়ার বিরুদ্ধে ওসি সাজ্জাদ রোমন প্রতিদিন অভিযান পরিচালনা করছেন।
পাশাপাশি জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক গড়ে তোলা, অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণ এবং থানায় সেবা নিতে আসা মানুষের সমস্যা গুরুত্বের সঙ্গে শোনার বিষয়েও তাঁর ভূমিকা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
পুলিশের দায়িত্বশীল পদে থেকে সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগদানের অল্প সময়ের মধ্যে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পাওয়া তাঁর কর্মজীবনে একটি উল্লেখযোগ্য অর্জন।
স্থানীয়দের প্রত্যাশা, ওসি মোহাম্মদ সাজ্জাদ রোমনের নেতৃত্বে ঈশ্বরগঞ্জ থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। একই সঙ্গে সাধারণ মানুষ সহজে, দ্রুত ও হয়রানিমুক্ত পুলিশি সেবা পাবেন।
ঈশ্বরগঞ্জবাসীর প্রত্যাশা, অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ, জনবান্ধব পুলিশিং এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে তাঁর এ সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে।