
সম্মিলিত সাংস্কৃতিক জোট, টংগী'র সাবেক সভাপতি ও গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজাম উদ্দীনের মাতা নূর জাহান বেগম মঙ্গলবার দুপুর ১২ টার সময় বাধ্যর্কজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ----রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ৫ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ মাগরিব মরকুন সিটি কর্পোরেশন জামে মসজিদে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয় এবং পরে মরকুন কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।