
এম নজরুল ইসলামঃ শের ই বাংলা এ কে ফজলুল হক এর ১৫৩ তম জন্মবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা বরিশাল বিভাগ সমিতি ঢাকার আয়োজনে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত হয়।
গত সোমবার (২৬ অক্টোবর) বরিশাল বিভাগ সমিতি ঢাকার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু সভাপতিত্ব ও আয়োজন কমিটির আহবায়ক এডভোকেট মো: রুবেল হাওলাদারের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এমপি, এ সময় তিনি বলেন বরিশাল বিভাগের উন্নয়নে আজকের আলোচনায় বরিশাল বিভাগ সমিতি, ঢাকা ২৮ দফা উন্নয়ন প্রস্তাব যুক্তিযুক্ত। উহা বাস্তবায়নে সরকারের সাথে দর কষাকষি করতে এ সমিতি প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতে পারে এবং বরিশাল বিভাগের জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের নিয়ে উন্নয়ন সংক্রান্ত বিষয়ে গোলটেবিল আয়োজনেরও পরামর্শ দেন।
সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু বলেন, জনকল্যাণে প্রজাস্বত্ব আইন ও ঋন সালিশী বোর্ড গঠন এ মহান নেতার প্রচেষ্টার ফসল। তৎকালিন সময়ে অনগ্রসর মুসলিম সমাজে শিক্ষার আলোকবর্তিকা প্রজ্বলনের জন্য তাঁর অবদান চিরস্মরণীয়।
এ সময় বক্তারা আরো বলেন শেরেবাংলা এ কে ফজলুল হক এর নামে পদ্মাসেতু নামকরনের দাবি জানান। তারা বলেন শের ই বাংলা এ কে ফজলুল হক ১৯৪০ সালে লাহোর প্রস্তাবের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন যা ১৯৭১ মুক্তি যুদ্ধের মাধ্যমে এদেশের জনগন অর্জন করেছে।
এ সময় আলোচনায় আরও অংশ গ্রহণ করেন বারডেম এর সভাপতি অধ্যাপক ডা: এ কে আজাদ খান, বাংলাদেশ মুক্তি যোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক নঈম জাহাঙ্গীর, রেলওয়ে বিভাগের সাবেক মহাপরিচালক সুলতান আহমদ তালুকদার, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবদুুল মালেক মোল্লা, সহ-সভাপতি ও সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শওকত ইসলাম, সমিতির সাধারণ সম্পাদক মো: আবদুছ ছোবাহান, সাংবাদিক মাহবুব সৈকত, বদরুল আলম নাবিল, সাংবাদিক এম নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ড. মো: শাহ আলম, শিরিন আক্তার কেয়াসহ প্রমুখ।