
নিজস্ব প্রতিবেদক : পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ধুলিয়ারী গ্রামে বেলায়েত হাওলাদারের বাড়িতে চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। বন্ধ করা রাস্তা থেকে চলাচল করলে মারধর ও হামলার হুমকি দিয়েছে প্রতিপক্ষ বলে জানিয়েছেন ভুক্তভোগী বৃদ্ধ বেলায়ত হোসেন। আজ রোববার সরেজমিনে গিয়ে দেখা যায় একমাত্র চলাচলের রাস্তা বন্ধ থাকায় অনেকটা অবরুদ্ধ জীবনযাপন করছেন বৃদ্ধ ও তার পরিবার।
স্থানীয়রা জানায়, গত ২৪ অক্টোবর থেকে বেলায়েত হোসেন হাওলাদার বাড়ির চলাচলের একমাত্র রাস্তায় বেড়া দিয়ে আটকে দিয়েছে তার প্রতিপক্ষ মিজানুর রহমান মিজান ও তার দুই ছেলে আকাশ ও আশিক।
তবে জমিজমা নিয়ে বিরোধের কারণে এটি হতে পারে বলে জানান তারা।
ভুক্তভোগী বৃদ্ধ বেলায়েত হোসেন হাওলাদার জানান, বেশ কয়েকদিন ধরেই মিজানুর রহমান মিজান ও তার পরিবার তাদের হুমকি ধামকি দিয়ে আসতে ছিল। হঠাৎ করেই ২৪ অক্টোবর শনিবার
তাদের বাড়ির চলাচলের একমাত্র রাস্তা নেট দিয়ে বেড়া দিয়ে আটকে দেয়। কি কারনে রাস্তা আটকে দেয়া হলো জিজ্ঞেস করলে তারা বলেন এই রাস্তার জায়গা তারা পাবে।
তিনি আরো জানান, প্রতিপক্ষ মিজানুর রহমানের দুই ছেলে আকাশ ও আশিক দুইজন সরকারি কর্মকর্তা। তারা একজন পুলিশে চাকরি করে অন্য জন নৌবাহিনীতে চাকুরী করে। তারা এসে স্বশরীরে দাঁড়িয়ে থেকে প্রভাব বিস্তার করে বেড়া দিয়ে আটকে দেয় চলাচলের পথ। এ সময় তারা বৃদ্ধ বেলায়েত হোসেন এর পরিবারকে এ রাস্তা দিয়ে চলাচলের নিষেধ করে। তারা রাস্তা দিয়ে চলাচল করলে হাত-পা ভেঙে ফেলার হুমকিও দেন তারা।
এছাড়াও তিনি আরো অভিযোগ করেন তার জায়গায় থাকা ২টি নারকেল গাছ ১১ টি সুপারি গাছ কেটে নিয়ে গেছে তারা।
স্থানীয় জব্বার খান জানান, বেলাল হোসেন হাওলাদার একজন নিরীহ মানুষ। তার বাড়ির চলাচলের রাস্তাটি হঠাৎই তার পার্শ্ববর্তী মিজানুর রহমান বন্ধ করে দিয়েছে। এতে তার বাড়িতে চলাচলের ব্যাপক সমস্যা হচ্ছে। স্থানীয়ভাবে সবাইকে জানালেও বাড়ির রাস্তাটি খুলে দেয়ার ব্যাপারে কেউই কোন পদক্ষেপ নেননি।
এ বিষয়ে অভিযুক্ত মিজানুর রহমান মিজানকে তার বাড়িতে পাওয়া যায়নি তার সাথে যোগাযোগ করার তার মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: শরিফুল ইসলাম বলেন, বিজ্ঞ আদালতের নির্দেশে উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা রক্ষা করার জন্য নোটিশ করা হয়েছে।