
কল্লোল আহমেদ, লালমনিরহাট: লালমনিরহাট সরকারি শিশু পরিবার (বালিকা)-এর ছয় শিক্ষার্থীকে ল্যাপটপ কেনার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধান।
১১ নভেম্বর ২০২৬ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এই আর্থিক সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।
সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন সাবিনা খাতুন, জেসমিন খাতুন, জেমি আক্তার, কুলছুম খাতুন, রেজানা আক্তার ও খাদিজা আক্তার।
এ সময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন। পাশাপাশি আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলা এবং দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
জেলা প্রশাসকের এমন মানবিক ও সময়োপযোগী উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীরা।
শিক্ষাবান্ধব এ উদ্যোগকে সুবিধাবঞ্চিত শিশুদের প্রযুক্তিনির্ভর শিক্ষায় এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।