
মোঃ মিজানুর রহমান, পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলা রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের (রেজি. নং- রাজ: ১৪১১) ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬-এ নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) পঞ্চগড় শহরের তেঁতুলিয়া রোডে এভারেস্ট স্কুল সংলগ্ন ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান পঞ্চগড় জেলা বিএনপির সাবেক সদস্য জনাব মোঃ খন্দকার আবু বক্কর সিদ্দিক বাচ্চু।
শপথ গ্রহণকারী নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন সভাপতি মোঃ আব্দুর রহমান, সহ-সভাপতি মোঃ মজিবর রহমান শেখ, সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ অলিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সাবু হোসেন, কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক মোঃ রমজান আলী সরকার এবং প্রচার সম্পাদক মোঃ মশিউর রহমান নিন্দালু।
এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে শপথ নেন মোঃ আইয়ুব আলী (১), মোঃ তৌহিদুল ইসলাম (২) ও মোঃ আব্দুস সাত্তার (৩)।
শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যরা শ্রমিকদের অধিকার ও স্বার্থ রক্ষা, সংগঠনের উন্নয়ন এবং শ্রমিকদের ঐক্য ও কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পঞ্চগড় সদর উপজেলা রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও স্থানীয় শ্রমিকরা উপস্থিত ছিলেন।