
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় প্রেসক্লাবের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনকে কেন্দ্র করে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ পেয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃত্বের হাত ধরে আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠায় নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।