
ফারুক আহমেদ, মাগুরা: মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নের শত্রুজিৎপুর বাজারে ব্যবসায়ী অলোক কুমার সাহা তার বাজারের নিজস্ব সম্পত্তি জমিতে দোকানঘর ব্লিডিং আদালতের আদেশে নির্মাণ কাজ শুরু করেছেন। শুক্রবার ৬ নভেম্বর দুপুর ১২ টার সময় সরজমিনে যাওয়া হয়।
এসএ রেকর্ড গোলাম মাহফুজুর রহমান নামে ১৯৭৬ সালে আর ১৯৪৪-৪৫ সালে খাজনা দেওয়া আছে এই মাহফুজুর রহমানের বাড়ি গোপালগ্রাম ইউনিয়নে। এসএ ১৮০৯ দাগ ১৯৯১ সালে কবলা দলিল মূলে খরিদ করে মৃত ওহিদুজ্জামান বিশ্বাস তিনি ছিলেন শত্রুজিৎপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সেক্রেটারি। ২০১৪ সালে শত্রুজিৎপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত হরেন্দ্র নাথ সাহার পুত্র অলোক কুমার সাহা কবলা দলিল মূলে ৩ লাখ টাকা দিয়ে খরিদ করে ১ শতক দোকান জমি শত্রুজিৎপুর বাজারের মধ্যে ওহিদুজ্জামান বিশ্বাসের কাছে থেকে। আর এস জরিপে ৪২৭৬ দাগের কাগজ দেয় হাল রেকর্ডের সময় সার্ভেয়াররা। ২০১৪ সালে তহশিলদার নায়েব অরজিৎ শিকদারকে অলোক কুমার সাহা বলেন আমি জমি কিনবো তখন নায়েব বলে এটা রেকর্ড সহ সবকিছু ঠিক আছে। জরাজীর্ণ দোকান ঘরটা ভেঙ্গে ফেলে নতুন ব্যবসায়ের জন্য দোকানটা পাকা ব্লিডিং ঘর করি। পাশের ব্যবসায়ী শংকর সাহার সাথে মাঝে সিড়ি দিয়ে ঘর করবো এটা কথা হয়ে ছিলো। ২০২৩ সালের মার্চ মাসের ঘরের স্ট্রাকচার তৈরি করে ছাদ দিয়েছি এমন সময় আওয়ামীলীগের সাদ্দাম হোসেন তার বাড়ি ধর্মদাহ, শত্রুজিৎপুর গ্রামের মেম্বার শাহজাহান শেখ সহ দলবদ্ধভাবে ৪-৫ জন এসে কাজ বন্ধ করে দেয়। সার্ভেয়ার কাগজে ৪২৭৬ দাগে রেকর্ড পেয়েছে ৩ জন ওহিদুজ্জামান বিশ্বাস ১ শতক, মরিয়ম বিবি ১ শতক ও বকুল চন্দ্র সাহা ১ শতক এবং ৪২৭৬ দাগ সরকারি গলি।
এসিল্যান্ড সাদ্দাম বলেন, রেকর্ড সংশোধন মামলা করেন তারপর আমি দোকান ঘর করার অনুমতি দিবো। পরে এসিল্যান্ড ঘর করার অনুমতি দেয়নি, হঠাৎ একদিন এসিল্যান্ড সাদ্দাম এসে দেওয়াল ভেঙ্গে দেয় আর জানায় ৪২৭৩ দাগ তার এবং আপনি ৪২৭৬ দাগে চলে যান। ৪২৭৩ দাগ আদালত থেকে দেওয়ানী ৪৪৩/২০২৩ মামলা এ্যাডভোকেট রবীন্দ্রনাথ বিশ্বাসের মাধ্যমে করা হয় বাদী অলোক কুমার সাহা এবং বিবাদী করা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পক্ষে মাগুরা জেলা প্রশাসক মোকান মাগুরা টাউন ও সাব-রেজিস্ট্রার মাগুরা সদর সাব-রেজিস্ট্রি অফিস মোকাম মাগুরা টাউন। সিএস ৩১৪ নং খতিয়ানে লিখিত ১৮০৮/১৮০৯ দাগের জমিজমায় শ্যামাতুল্লা নলুয়া এবং রহমতুল্লা নলুয়ার স্বত্বদখল থাকাকালে উক্ত ব্যক্তিদ্বয় স্থলে বাংলা ১৩৫০ সনের ৩ রা আষাঢ় তারিখে মৌখিক বন্দোবস্ত সূত্রে গোলাম মাফুজ, পিতা- আমিন উল্লা পাটোয়ারীর স্বত্বদখল হয়। তফসিল (ক) থানা মাগুরার অধীন সাবেক ১৯২ আরএস ১৬৫ নং শত্রুজিৎপুর মৌজায় জমি সিএস খং ৩১৪ এসএ খং ১ সাবেক দাগ ১৮০৯ আরএস দাগ ৪২৭৩ এবং ৫ শতকের মধ্যে দক্ষিণ পার্শ্বের ১ শতক বিরোধীয়। দলিল নম্বর ৫২১৩/১৫ সংশোধন দলিল কবলা দলিল মৌজার নাম আরএস ১৬৫ নং শত্রুজিৎপুর ১ শতক জমি দোকান ৩ লাখ টাকা দিয়ে দলিল গ্রহীতা অলোক কুমার সাহা ও দলিল দাতা খানপুর গ্রামের মোঃ মানিক বিশ্বাসের পুত্র মোঃ অহিদুজ্জামান। সম্পত্তির চৌহদ্দির বিবরণ উওর মমতা বেগম, দক্ষিণ শঙ্কর সাহা, পূর্ব রাস্তা, পশ্চিম রাস্তা, আরএস রেকর্ড ১৯৯৫-৯৬ সালে সার্ভেয়ার ভুল ছিলো।
বিজ্ঞ সিভিল জজ আদালত সদর মাগুরা এর দেঃ মামলা নং ৪৪৩/২০২৩ আদেশ নং ২৬ নং স্মারক নং ১০.০৮.৫৫৫৭.০০০০.৭৩.২৬.০৬৪ হিঃ তাং ১৫/০৬/২০২৬ আদেশ মোতাবেক মাগুরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি কৃত্ত ২৬/০৭/১৫ ইং ৫২১৩ নং দলিলের তফসিলে আরএস ৪২৭৬ এর স্থলে ৪২৭৩ নং দাগ লিখিত হইবে মর্মে বিজ্ঞ আদালতে রায় ডিক্রী মুল্যে প্রতি স্থাপন পূর্বক নোট প্রদান করা হয় শুভ্রা রানী দাস সদর সাব-রেজিস্ট্রার মাগুরা ২১/০৪/২০২৬ সংশোধন আদেশের তারিখ জজ আদালত ১/২/২০২৬ তারিখ এবং সংশোধন ২৯/৪/২০২৬ ইং।
জমির মালিক ব্যবসায়ী অলোক কুমার সাহা বলেন, ২০২৬ সালে আদালতের আদেশে আমার জমিতে আমি ২০২৩ সাল থেকে জরাজীর্ণ দোকান ঘর ভেঙে পাকা ঘর তৈরি করছি। একটি কুচক্রী মহলের লোকজন গোপনে গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে আর আমার পাশের দোকান ব্যবসায়ী শঙ্কর সাহা সরকারি খাস জমিতে দোকান ঘর তৈরি করে ব্যবসা করে যাচ্ছে তার সাথে আমার বনিবনা হয়নি বলে এই ঝামেলা দীর্ঘ ৩ বছর ধরে চলে আসছে। আর আমার জমির লিগ্যাল সমস্ত কাগজপত্র ও যাবতীয় ডকুমেন্টস আছে।