
স্টাফ রিপোর্টার :মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় সিনিয়র সাংবাদিক মোঃ বিল্লাল হোসেন আহত হয়েছেন।
এ ঘটনায় সিএনজি ড্রাইভার ও আহত হয়েছেন।স্হানীয় সময় সোমবার ৯ অক্টাবর সন্ধ্যায় শনির আখড়া ঢাল বলে পরিচিত জায়গায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পিছন থেকে দূরপাল্লা গামী একটি যাত্রীবাহী বাস সাংবাদিককে বহনকারী সিএনজিকে সাজরে ধাক্কা মেরে পালিয়ে যায়। সিএনজিটি উল্টে গিয়ে সাংবাদিক ও সিএনজি ড্রাইভার আহত হয়। পরে স্থানীয় লোকজন আহত সাংবাদিক ও সিএনজি ড্রাইভারকে হসপিটালে নিয়ে যায়। সিএনজি ড্রাইভার প্রাথমিক চিকিৎসা শেষে চলে যান এবং সাংবাদিকের মাথার পিছনের অংশে হতে প্রচুর রক্তক্ষরন হতে থাকে এবং পাঁচটি সেলাই লাগে। বর্তমানের সাংবাদিক সাহেব ভালো আছেন উনি সকল শুভাকাঙ্ক্ষীদের দোয়া কামনা করছেন। বাসটিকে চিহ্নিত করা যায়নি এবং থানায় কোন মামলা দায়ের করা হয়নি।