
রায়হান আহমেদ, ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ এবং পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত।
১০ নভেম্বর ২০২৬ (মঙ্গলবার) জেলা প্রশাসন, ময়মনসিংহ এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ময়মনসিংহ সার্কেলের যৌথ আয়োজনে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের আর্থিক সহায়তার লক্ষ্যে মঞ্জুরিকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিনিধিদের হাতে মঞ্জুরিকৃত অর্থের চেক তুলে দেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা, বিআরটিএ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান, মোটরযান পরিদর্শক মোহাম্মদ জহির উদ্দিন বাবর, ময়মনসিংহ সদর ট্রাফিক বিভাগের পরিদর্শক (প্রশাসন) গোলাম মাওলা উপস্থিত ছিলেন।
একইসঙ্গে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। এ ছাড়া শব্দদূষণ নিয়ন্ত্রণে বিদ্যমান আইন মেনে চলা এবং এ বিষয়ে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।