
গোলাম মোস্তফা: তাড়াশ উপজেলায় উপজেলাভিত্তিক তরুণ উদ্যোগতা অনুসন্ধান, নিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি বাস্তয়নের লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজক পূবালী ব্যাংক পিএলসি তাড়াশ শাখার শাখা ব্যবস্থাপক মাহফুজুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।
দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন গতকাল বুধবার বারুহাস উইনিয়ন, তালম ইউনিয়ন, দেশীগ্রাম ইউনিয়ন ও মাধাইনগর ইউনিয়নের উদ্যোগতারা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার বাকি চার ইউনিয়নের মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক এম ইমরান হোসেন ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরদার মো. আফছার আলী, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, কৃষি ব্যাংকের তাড়াশ শাখার ব্যবস্থাপক সোলায়মান কবির প্রমুখ।