
মো: রুহুল আমিন, বগুড়া: বগুড়ার ধুনটে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা, মসুর ও চিনাবাদাম ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই প্রণোদনা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।
উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল, সাবেক পৌর প্রশাসক আক্তার আলম সেলিম ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুখফিজুর রহমান বাচ্চু।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি ছানোয়ার হোসেন, পৌর বিএনপি নেতা শাহাদত হোসেন মিলু, উপজেলা যুবদল নেতা মিঠু, ধুনট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান, ধুনট প্রেস ক্লাবের সভাপতি রফিকুল আলম ও সহ-সভাপতি মাসুদ রানাসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মতামতকলাম পড়ুন বক্তারা বলেন, বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতির কারণে দেশের কৃষি খাতে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হচ্ছে। রবি মৌসুমে উৎপাদিত ফসলের ফলন বাড়াতে এবং প্রান্তিক কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকারের এই প্রণোদনা বিতরণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন এলাকার নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে বিনামূল্যে সরিষা, মসুর ও চিনাবাদামের বীজ এবং সার তুলে দেওয়া হয়।