
সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া
রায়হান আহমেদ, ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতির ৩৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ খোরশেদ আলমকে সভাপতি এবং হাজী মো. শাহজাহান মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গত ১৪ নভেম্বর (শনিবার) ময়মনসিংহের ধানসিঁড়ি রেস্টুরেন্টে সমিতির পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে ইটভাটা মালিক ও সংশ্লিষ্ট উদ্যোক্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে জেলার ইটভাটা মালিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যাশা করা হচ্ছে।
ঘোষিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন গৌরীপুরের মোবারক হোসেন। সহসভাপতি হিসেবে রয়েছেন মুক্তাগাছার কামরুজ্জামান লেবু (চেয়ারম্যান), ত্রিশালের আকরাম হোসেন কাঞ্চন, মুক্তাগাছার গোলাম শাহরিয়ার শরীফ, ফুলপুরের গোলাম মর্তুজা তালুকদার, তারাকান্দার আতিকুর রহমান তারা সুন্সী, ভালুকার সবুজ মিয়া, গৌরীপুরের আনিছুর রহমান আনিছ এবং ফুলবাড়ীয়ার লাল মাহমুদ।
কমিটির সাধারণ সম্পাদক হয়েছেন গফরগাঁওয়ের হাজী মো. শাহজাহান (স্বর্ণা ব্রিকস)। সহসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হালুয়াঘাটের নুর হোসেন শামীম, কামাল হোসেন, ঈশ্বরগঞ্জের শহীদ চেয়ারম্যান, নান্দাইলের এহছানুল হক সারোয়ার এবং দক্ষিণ গফরগাঁওয়ের তাজুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন সদর উপজেলার রফিকুল ইসলাম (স্টার ব্রিকস)। সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন নান্দাইলের সারোয়ার আলম। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন সদর উপজেলার জাহাঙ্গীর কবির জুলহাস এবং সহকোষাধ্যক্ষ হয়েছেন গফরগাঁওয়ের ফরহাদ হোসেন।
এ ছাড়া প্রচার সম্পাদক হয়েছেন সদর উপজেলার মো. আব্দুল কাদের রতন এবং দপ্তর সম্পাদক হয়েছেন গফরগাঁওয়ের নাঈমুর রহমান।
সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন:
1. আলহাজ মো. সুরুজ্জামান সরকার—সদর।
2. মো. শাহজাহান—ত্রিশাল।
3. সিরাজুল ইসলাম সুরুজ।
4. মাওলানা মো. ফজলুল হক—ত্রিশাল।
5. মো. মসিবুল ইসলাম রাজিব—সদর।
6. মাজহারুল ইসলাম জুয়েল—ত্রিশাল।
7. মোরাদ আহমেদ (চুন্নু)—হালুয়াঘাট।
8. মো. ওয়ালি উল্লাহ—ধোবাউড়া।
9. মহিবুল হক টুটুল—ফুলপুর (দোয়েল ব্রিকস)।
10. বেলায়েত হোসেন মুকুল—হালুয়াঘাট (শ্রাবণী ব্রিকস)।
11. মো. সামাল উদ্দিন—ত্রিশাল।
12. শাহরিয়ার কবির—তারাকান্দা।
13. মো. আনিছুর রহমান—ভালুকা (রিফাত ব্রিকস)।
14. বিপন মাস্টার—দক্ষিণ গফরগাঁও।
15. মজনু মিয়া—নান্দাইল।
নতুন কমিটির মাধ্যমে ময়মনসিংহ জেলার ইটভাটা মালিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট খাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সম্মিলিতভাবে কাজ করার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।