
এম নজরুল ইসলাম : মহান মুক্তিযুদ্ধের ৯ম সেক্টরের কমান্ডার মেজর (অব:) এম এ জলিল এর ৩৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে মিরপুর বুদ্ধিজীবি গোরস্থানে মেজর এম এ জলিল এর সমাধিস্থলে উপস্থিত হয়ে বরিশাল বিভাগ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু বৃষ্টি স্নাত সকালে উপস্থিত হয়ে ফাতেহা পাঠ করে মরহুমের জন্য বিশেষ মোনাজাত করেন। এ সময় মেজর এম এ জলিল এর সহযোগী বীর মুক্তিযোদ্ধা কর্পোরাল এম এ মজিদ, কামরুজ্জামান অপু সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মেজর এম এ জলিল স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দী ছিলেন এবং দেশের প্রথম বিরোধী দল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ১৯৮৯ সালে ১৯ নভেম্বর পাকিস্তানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। কবরস্থানে কোরআন খানি, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং বিশেষভাবে তাঁর আত্মার মাগফেরাত কামনা করা হয়।