
ফিরোজ মাহবুব কামাল
বিচারের সেক্যুলার রায় ও ইসলামী রায়
কোন অপরাধীর বিচারে মানুষ তার নিজের রায় পেশ করে চেতনায় ধারণকৃত বিশ্বাস ও দর্শনের আলোকে। তাই যে কোন ঘটনার বা অপরাধের বিচারে ইসলামপন্থীদের রায় সবসময় সেক্যুলারিস্টদের রায় থেকে ভিন্নতর হয়। বিচারকের দর্শনটি সেক্যুলার হলে ব্যাভিচারও গভীর প্রেম মনে হয়। পতিতাপল্লীর জ্বিনার বাণিজ্যও তখন বৈধ ব্যবসা গণ্য হয়। অথচ ইসলামী বিধানে এমন জ্বিনা গুরুতয়র অপরাধ; শাস্তি হলো বিবাহিতদের জন্য পাথর মেরে হত্যা। অবিবাহিতের জন্য ১০০টি বেত্রাঘাত। তেমনি ইসলামী চেতনাশূণ্য বাঙালি সেক্যুলারিস্ট, বাঙালি ফ্যাসিস্ট বা কাফিরদের কাছে পাকিস্তানের মত একটি মুসলিম দেশ ভাঙার লড়াই গণ্য স্বাধীনতার যুদ্ধ রুপে। সেক্যুলারিস্টগণ সেরূপ একটি যুদ্ধে বাহবা দিবে এবং ভারতের ন্যায় একটি চিহ্নিত শত্রু রাষ্ট্র সে যুদ্ধে আর্থিক ও সামরিক সাহায্য দিবে এবং প্রয়োজনে নিজ খরচে যুদ্ধ লড়ে দিবে -সেটিই স্বাভাবিক। এবং ১৯৭১’য়ে তো সেটিই দেখা গেছে। অপর দিকে পাকিস্তানের ন্যায় ইসলামের নামে অর্জিত একটি রাষ্ট্রকে খণ্ডিত করার বিরুদ্ধে কেউ দাঁড়ালে সেক্যুলারিস্টগণ তাকে স্বাধীনতার শত্রু বলবে -সেটিও স্বাভাবিক। কিন্তু শরিয়তের বিচারে যে কোন মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ এবং বিভক্ত করার শাস্তি প্রাণদণ্ড। এমন কি ভারতেও এমন অপরাধের শাস্তি প্রাণদণ্ড।
যারা ইসলামের মৌলিক জ্ঞান রাখে তাদের মাঝে এ নিয়ে বিতর্ক নেই যে, ইসলামী দলগুলির ১৯৭১’য়ে পাকিস্তানের পক্ষে অবস্থান নেয়াটি ছিল শরিয়া আইনে শতভাগ সঠিক। সেটি ছিল তাদের গভীর স্বাধীনতা প্রেম, দেশপ্রেম ও ইসলাম প্রেমের নমুনা। কারণ শরিয়া কখনোই কোন মুসলিম দেশ ভাঙাকে জায়েজ করে না। মুসলিম দেশভাঙার কাজটি করেছে সব সময়ই ইসলামের শত্রুপক্ষ। তারা সে কাজটি করে বর্ণবাদী, জাতীয়তাবাদী, দলবাদী ও রাজতন্ত্রী রাজনীতির তাড়নায়। মুসলিমের মুখোশধারী এ ঘরের শত্রুরা মুসলিম উম্মাহর স্বাধীনতা, নিরাপত্তা ও ইজ্জত নিয়ে ভাবে না। তাদের তাড়না একটিই -সেটি হলো যে কোন ভাবে ক্ষমতাদখল। মুজিব ও তার অনুসারীরা ১৯৭১’য়ে সে কাজটিই করেছে। ইসলামের এ শত্রুগণ মুসলিম বিশ্বকে ৫০টির বেশি টুকরোয় বিভক্ত করেছে।
১৯৪৭ সাল থেকেই পাকিস্তান ভাঙার এজেন্ডা ছিল পৌত্তলিক ভারত এবং ভারত-সমর্থিত বাঙালি সেক্যুলারিস্ট, কম্যুনিস্ট ও জাতীয়তাবাদী ফ্যাসিস্টদের। মুসলিম উম্মাহর বিভক্তি ও শক্তিহানীর মাঝে তারা তাদের বিজয় দেখতো। শরিয়ার দৃষ্টিতে সেটি ছিল শত ভাগ হারাম। যার মধ্য শরিষার দানা পরিমাণ ঈমান আছে, সে যেমন কোন মুসলিম গৃহে আগুন দিতে পারে না; তেমনি কোন মুসলিম দেশ ভাঙার হারাম যুদ্ধে অংশ নিতে পারে না। যারা হাক্কানী আলেম তাদের মাঝে বহু বিষয়ে মতভেদ আছে; কিন্তু মুসলিম দেশ ভাঙা যে হারাম – সে বিষয়ে কোন মতভেদ নাই। একাত্তরে অখণ্ড পাকিস্তানের পক্ষে বলিষ্ঠ বক্তব্য রেখেছিলেন সে সময় দেওবন্দি ঘরানার শীর্ষ আলেম কিশোরগঞ্জের মাওলানা আতাহার আলী সাহেব এবং পটিয়া মাদ্রাসার প্রধান মাওলানা সিদ্দিক আহমেদ সাহেব। পরিতাপের বিষয় হলো, জামায়াত ইসলামীসহ বাংলাদেশের ইসলামী দলগুলির নেতাকর্মীদের অনকেই ইসলামের এ সত্য কথাগুলি এখন আর মুখে আনে না। কারণ, এরূপ সত্য কথা বলার মধ্যে তারা তাদের জন্য রাজনৈতিক লোকসান দেখে। তারা ভাবে, সে কথাগুলি বললে সেক্যুলারিস্টগণ ক্ষেপে যাবে এবং তাদের জন্য রাজনৈতিক সংকট বাড়বে। তাই তারা একাত্তরের সত্য বয়ান পরিত্যাগে রাজী, এমন কি নিজেদের সহযোদ্ধা শহীদদেরও ভুলতে রাজী, কিন্তু রাজী নয় নিজেদেরকে রাজনীতিকে সংকটে ফেলতে।
উল্লেখ্য যে, নিজেদের জন্য বিপদ কমানোর গরজে মিশরবাসী দুর্বৃত্ত ফিরাউনকে খোদা বলতো। তেমনি বহু বাঙালিও দুর্বৃত্ত ফ্যাসিস্ট মুজিবকে জাতির পিতা ও বঙ্গবন্ধু বলে। এবং মুজিবের অনুসারী বহু অপরাধী মুক্তিযোদ্ধাদেরও মহান মুক্তিযোদ্ধা বলে। অথচ এরূপ সত্য গোপনে একাত্তরের বিবাদ কখনোই দূর হবে না; বরং এতে মহা পাপ হবে সত্য গোপনের। তাছাড়া এটি বুদ্ধিবৃত্তিক যুদ্ধের বিষয়। এ যুদ্ধে মোক্ষম অস্ত্রটি হলো সত্য বয়ান। সে সত্য বয়ানকে এ যুদ্ধে কাজে লাগাতে হবে। যুগ বদলিয়ে যায়, রাজনীতিও বদলায়। কিন্তু সত্য তার বয়ান বদলায় না। কারণ সত্য শাশ্বত। ফলে ১৯৭১’য়ে ইসলামপন্থীদের যে বয়ান ছিল, আজও তা সত্য। ১৯৭১’য়ের সত্যগুলি উম্মোচন করলে একাত্তরের বহু নেগিটিভ বিষয় পজেটিভে পরিণত হবে।
ক্ষমতাদখলের রাজনীতি বনাম স্বাধীনতা বাঁচানোর রাজনীতি
১৯৪৭’য়ে পূর্ব বাংলার পাকিস্তানে যোগ দেয়ার মূলে ছিল বাঙালি মুসলিমের স্বাধীনতা ও নিরাপত্তাকে সুরক্ষিত করার বিষয়। কিন্তু ১৯৭১’য়ে পাকিস্তান ভাঙার সময় সে বিষয়গুলি আদৌ গুরুত্ব পায়নি। মুজিবের কাছে গুরুত্ব পেয়েছে ভারতের এজেন্ডা পূরণ এবং নিজে ক্ষমতায় যাওয়া। কারণ, আগরতলা ষড়যন্ত্রের পর থেকেই ভারতের এজেন্ডাই ছিল মুজিবের এজেন্ডা। অথচ পূর্ব বাংলাকে আলাদা রাষ্ট্র রূপে প্রতিষ্ঠা দেয়ার দাবী ১৯৪৭’য়েও তোলা যেত। কিন্তু তৎকালীন মুসলিম লীগ নেতাগণ আলাদা বাংলাদেশ গড়ার মধ্যে বাঙালি মুসলিমের জন্য বিপদ দেখেছিলেন। কারণ, পৃথক দেশ গড়লেই হয় না, স্বাধীনতা রক্ষার সামরিক, অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক সামর্থ্যও থাকতে হয়। নইলে শত্রুর হাতে স্বাধীনতা হারাতে হয় -যেমন হারিয়েছে হায়দারাবাদ, গোয়া, মাদভাদাড়, সিকিম, কাশ্মীরের ন্যায় স্বাধীন রাজ্যগুলি। বস্তুত স্বাধীনতা বাঁচানোর সে সামর্থ্য না থাকার কারণেই পাঞ্জাবী, সিন্ধি, পাঠান, বেলুচ মুসলিমদের ন্যায় বাঙালি মুসলগণও পৃথক পৃথক রাষ্ট্র নির্মাণের ভাবনা বাদ দিয়ে অখণ্ড পাকিস্তান নির্মাণ করে। তাদের সে সিদ্ধান্তে সেদিন প্রকাশ পেয়েছিল তাদের রাজনৈতিক প্রজ্ঞা এবং মুসলিম উম্মাহর নিরাপত্তার ভাবনা।
ক্ষমতা দখলের রাজনীতিতে সংকট থাকতেই পারে, কিন্তু কোন ব্যক্তি বা দল -তা যত জনপ্রিয়ই হোক, তাকে ক্ষমতায় বসাতে গিয়ে দেশের স্বাধীনতা ও নিরাপত্তাকে কখনোই বিপন্ন করা যায় না। কারণ নেতা বা দল যত বড়ই হোক, দেশ তার চেয়ে অনেক বড়। দল বিলুপ্ত হয়, নেতারাও মারা যায়; কিন্তু দেশ ও দেশের স্বাধীনতাকে বাঁচিয় রাখতে হয়। অথচ ১৯৭১’য়ে শেখ মুজিব ও তার দলকে ক্ষমতা বসানো গুরুত্ব পেয়েছে, সে জন্য একটি যুদ্ধকে অনিবার্য করা হয়েছে। কিন্তু পরিত্যক্ত হয়েছে বাঙালি মুসলিমের স্বাধীনতা ও নিরাপত্তার বিষয়। তাই বাংলাদেশীদের আজ প্রতিদিন বাঁচতে হচ্ছে ভারতভীতি নিয়ে। একাত্তরের সংকটের মূল কারণ, মুজিব ও তার অনুসারীরা লক্ষ লক্ষ মুসলিমের রক্তে গড়া দক্ষিণ এশিয়ার মুসলিমদের স্বপ্নের পাকিস্তানকে আপন করে নিতে পারিনি। বরং ভারতীয় হিন্দুত্ববাদীদের এজেন্ডাকে মুজিব ও তার অনুসারীরা নিজেদের এজেন্ডা বানিয়ে নিয়েছে। অথচ পৌত্তলিক কাফিরদের ভূ-রাজনৈতিক এজেন্ডা এবং মুসলিমদের ভূ-রাজনৈতিক এজেন্ডা বিগত সাড়ে চৌদ্দ শত বছরের ইতিহাসে সবসময়ই বিপরীতমূখী ছিল, কখনোই একাত্তরের ন্যায় এক অভিন্ন এজেন্ডায় পরিণত হয়নি।
ভৌগলিক ভাঙন এবং ভূ-রাজনৈতিক বিভক্তি যে মুসলিমদের স্বাধীনতা ও নিরাপত্তাকে বিপন্ন করে -সেটি মহান আল্লাহ তায়ালার চেয়ে আর কে ভাল জানেন। তাই তিনি বিভক্তিকে হারাম করেছেন এবং একতাকে ফরজ করেছেন। অথচ আজ পাকিস্তান ভাঙার হারাম কাজে কার কতটুকু কৃতিত্ব -তা নিয়ে বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপির ন্যায় প্রধান রাজনৈতিক দলগুলির মাঝে প্রতিদ্বন্দিতা হয়। প্রতিযোগিতা এখানে কে কত বড় শয়তানের আজ্ঞাবহ -তা নিয়ে। এদিক দিয়ে রাজাকারগণ ছিল ১৯৪৭’য়ের চেতনার ধারক। তারা শংকিত ছিল বাঙালি মুসলিমের স্বাধীনতা, নিরাপত্তা ও ইজ্জতের উপর ভারত ও তার সেবাদাসদের হামলা নিয়ে। তারা বিশ্বাস করতো পাকিস্তান ভাঙলে সংকটে পড়বে বাঙালি মুসলিমের স্বাধীনতা ও নিরাপত্তা। তারা আরো বিশ্বাস করতো, যে পৌত্তলিক ভারত সরকার ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা চালায় এবং মুসলিমদের ঘরবাড়ি ও মসজিদ ধ্বংস করে -তারা কখনোই বাঙালি মুসলিমদের স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না। বরং তাদের আসল লক্ষ্য, বাংলাদেশকে একটি আশ্রিত গোলাম রাষ্ট্র বানানো। রাজাকরগণ বিশ্বাস করতো, অখণ্ড পাকিস্তান বাঁচলে সে দেশটি হবে চীন ও ভারতের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম রাষ্ট্র এবং দেশটির সংখ্যাগরিষ্ঠ নাগরিক রূপে বাঙালি মুসলিমগণ পাবে পাকিস্তান রাষ্ট্রের চালকের সিটে বসার সুযোগ; এবং সুযোগ জুটবে বিশ্বরাজনীতিতে প্রভাব ফেলার।
তাছাড়া পাকিস্তান কোন মামুলি রাষ্ট্র নয়, সেটি একটি শক্তিশালী পারমানবিক সামরিক শক্তি এবং বিশ্বমাঝে প্যান ইসলামী চেতনার একমাত্র প্রতীক। পাকিস্তানে রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যা ছিল; কিন্তু সে সমস্যাকে রাজনৈতিক ভাবে সমাধান করা যেত। কিন্তু দেশটিকে খণ্ডিত করার মাঝে কোন সমাধান ছিল না। পাকিস্তান ভাঙায় লাভবান হয়েছে কেবল ভারত এবং ভারতসেবী ইসলামের শত্রুপক্ষের। এবং দুর্বল হয়েছে বাঙালি মুসলিম এবং মুসলিম উম্মাহ। অতএব ১৯৭১’য়ের যুদ্ধটি ছিল পলাশীর যুদ্ধে পর বাঙালি মুসলিমদের বিরুদ্ধে সবচেয়ে বড় নাশকতার যুদ্ধ। একমাত্র বাঙালি ফ্যাসিস্ট, কম্যুনিস্ট, সেক্যুলারিস্টদের ন্যায় ইসলামের চিহ্নিত শত্রুরাই এমন একটি ভারত পরিচালিত যুদ্ধকে মহান মুক্তিযুদ্ধ বলতে পারে।
ইসলামপন্থীদের বুদ্ধিবৃত্তিক আত্মসমর্পণ
কুর’আনের জ্ঞানশূন্য এবং ইসলামী চেতনাশূন্য বাঙালি সেক্যুলারিস্টদের কাছে পাকিস্তান ভেঙে বাংলাদেশ বানানো অতি জনপ্রিয় বিষয়। জনপ্রিয়তার কারণ, জনগণ ইসলাম থেকে দূরে সরেছে এবং মুজিবের মিথ্যা প্রচার তাদের উপর প্রভাব ফেলেছে। জামায়াতসহ ইসলামী দলগুলি জনমতকে ভয় করে; তাই তারা জনমতের বিরুদ্ধে দাঁড়াতে চায় না। এটি বুদ্ধিবৃত্তিক পরাজয়ের লক্ষণ। বহমান জনস্রোতে ভেসে যেতে এবং জনগণের মন জয় করতে তারা প্রতি বছর ১৬ ডিসেম্বর এলে রাজপথের মিছিলে স্লোগান দেয়, “স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো।” তখন ভুলে যায় মুসলিম দেশ ভাঙা যে শরিয়তে হারাম ইসলামের সে মৌল বিধানটি। আল্লাহকে আর কি ভয়, তার চেয়ে বেশি ভয় জনগণের প্রতিক্রিয়া নিয়ে। দুর্বল ঈমানের লোকদের এমন জনভীতির কথা মহান আল্লাহ তায়ালা তুলে ধরেছেন নিচের আয়াত:
َ فَلَمَّا كُتِبَ عَلَيْهِمُ الْقِتَالُ إِذَا فَرِيقٌ مِّنْهُمْ يَخْشَوْنَ النَّاسَ كَخَشْيَةِ اللَّهِ أَوْ أَشَدَّ خَشْيَةً ۚ وَقَالُوا رَبَّنَا لِمَ كَتَبْتَ عَلَيْنَا الْقِتَالَ لَوْلَا أَخَّرْتَنَا إِلَىٰ أَجَلٍ قَرِيبٍ ۗ قُلْ مَتَاعُ الدُّنْيَا قَلِيلٌ وَالْآخِرَةُ خَيْرٌ لِّمَنِ اتَّقَىٰ وَلَا تُظْلَمُونَ فَتِيلًا
অর্থ: “অতঃপর যখন তাদের প্রতি জেহাদের নির্দেশ দেয়া হল, তৎক্ষণাৎ তাদের মধ্যে একদল লোক মানুষকে ভয় করতে আরম্ভ করল, যেমন করে ভয় করা হয় আল্লাহকে। এমন কি তার চেয়েও অধিক ভয়। আর বলতে লাগল, হায় পালনকর্তা, কেন আমাদের উপর যুদ্ধ ফরজ করলে! আমাদেরকে কেন আরও কিছুকাল অবকাশ দান করলে না। ( হে রসূল) তাদেরকে বলে দিন, পার্থিব ফায়দা সীমিত। আর আখেরাত পরহেযগারদের জন্য উত্তম। আর তোমাদের অধিকার একটি সূতা পরিমান ও খর্ব করা হবে না।” –(সুরা নিসা, আয়াত ৭৭)।
১৯৭১’য়ের যুদ্ধ চলা কালে জামায়াত ইসলামী, দেওবন্দী আলেমদের দল নেজামী ইসলামী এবং অন্যান্য ইসলামী দলগুলির নেতাগণ ইসলামের মৌল বিধানের কথাগুলি জনগণকে বলতেন এবং পাকিস্তান বাঁচানোর কাজে সাধারণ জনগণ, শান্তি কমিটির সদস্য এবং রাজাকারদের উদ্বুদ্ধ করতেন। কিন্তু আজ তারাই মুক্তিযোদ্ধাদের মহান মুক্তিযোদ্ধা বলেন এবং ভূলে যান নিজ দলের সে সব হাজার হাজার শহীদদের স্মৃতি যারা -পৌত্তলিক ভারতের আগ্রাসন থেকে পাকিস্তান বাঁচানোর জিহাদে নিজ প্রাণ কুরবানী করেছেন। জামায়াতের নেতাগণ ও দেওবন্দী আলেমগণ তাদের সে ১৯৭১’য়ের সে নীতির উপর নাই। এখানেই তাদের দুর্বলতা। এমন দুর্বলতার কারণে সেক্যুলার বয়ানের জনস্রোতে ভেসে যাওয়াই তাদের নীতি হয়ে দাঁড়িয়েছে। আর যারা বহমান স্রোতে ভেসে যায়, তাদের বিজয়ী করা মহান আল্লাহর নীতি নয়। দলীয় নীতিতে অটল থাকা, বহমান জনস্রোতে ভেসে না যাওয়ার নীতিতে বিজিপি এবং রাষ্ট্রীয় স্বয়ং সেবক ( RSS) ভারতীয় রাজনীতিতে বিজয়ী হয়েছে। জামায়াত যদি ১৯৭১’য়ের বিশুদ্ধ ইসলামী চেতনায় অটল থাকতো, তবে সেটি খালেছ ইসলামপন্থীদের কাছে প্রশংসিত হতো। এবং সেটি প্রশংসিত হতো মহান আল্লাহতায়ালার কাছেও। কারণ মহান রব কখনোই বিশুদ্ধ ইসলামী চেতনা থেকে সরে যাওয়াকে পছন্দ করেন না। তিনি চান না, পাকিস্তানের ন্যায় মুসলিম দেশ ভাঙার পৌত্তলিক ভারতের যুদ্ধকে মহান মুক্তিযুদ্ধ বলে মহিমান্বিত করা হোক।
ইতিহাসে সবচেয়ে বড় মিথ্যা
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মিথ্যা হলো, ১৯৭১’য়ে পাকিস্তান ভেঙে বিচ্ছিন্ন বাংলাদেশ বানানোকে স্বাধীনতা বলা। সেটিকে স্বাধীনতা বললে পাকিস্তানকে ঔপনিবেশিক রাষ্ট্র বলতে হয় এবং ১৯৪৭ থেকে ১৯৭১ অবধি ২৪ বছর কালীন পূর্ব পাকিস্তানকে পাকিস্তানের কলোনী বলতে হয়। মুজিবকে কি তবে ১৯৭০’য়ে নির্বাচনে পাকিস্তানের পূর্ব পাকিস্তান কলোনী থেকে দেশটির সংসদীয় নির্বাচন লড়েছিলেন? পৃথিবীর অন্য দেশের কোন পত্রিকায় বইয়ে কি তখন পূর্ব পাকিস্তানকে পাকিস্তানের কলোনী বলা হতো? খাজা নাজিমুদ্দীন, মহম্মদ আলী বগরা, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং নুরুল আমীন -এ ৪ জন বাঙালি পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন। উল্লেখ্য যে, নুরুল আমীন প্রধানমন্ত্রী হয়েছিলেন ১৯৭১’য়ের ৭ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর -এ ১৩ দিনের জন্য। সে ৪ জন প্রধানমন্ত্রীর মধ্যে আওয়ামী লীগ নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীও ছিলেন। প্রশ্ন হলো, তারা কি ঔপনিবেশিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়েছিলেন? ঔপনিবেশিক রাষ্ট্রের কলোনীর গোলাম প্রজা কি কখনো সে মর্যাদা পায়? ১৯৫৪’য়ের নির্বাচনের পর শেখ মুজিব পূর্ব পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রী হয়েছিলেন। তিনি কি সে সময় পরাধীন পূর্ব পাকিস্তানের মন্ত্রী রূপে শপথ নিয়েছিলেন? তিনি তো শপথ নিয়েছিলেন পাকিস্তানের স্বাধীনতার সুরক্ষায় নিজ প্রতিশ্রুতির ঘোষণা দিয়ে। সেরূপ শপথ নিয়েছিলেন জেনারেল জিয়াউর রহমান -যখন তিনি পাকিস্তান সেনাবাহিনার অফিসার ছিলেন।
আগ্রাসী ভারতের বিরুদ্ধে যুদ্ধে দাঁড়ানো আজ যেমন পবিত্র জিহাদ, তেমনি পবিত্র জিহাদ ছিল ১৯৭১’য়েও। ভারত আজ যেমন বন্ধু নয়, তেমনি বন্ধু ছিলনা ১৯৪৭ ও ১৯৭১য়েও। এবং আগামীতেও ভারত কখনো বন্ধু হবে না। মহান আল্লাহ সব কিছুই দেখেন, তিনি দেখেন কারা একাত্তরে পৌত্তলিক কাফির শক্তির বিরুদ্ধে লড়াই করেছে এবং কারা সে কাফির শক্তির কোলে গিয়ে উঠেছে এবং তাদের থেকে অন্ন, অর্থ, অস্ত্র ও প্রশিক্ষণ নিয়ে মুসলিম দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এটি বুঝে উঠা আদৌ কঠিন নয় যে, ১৯৭১’য়ে ইসলামপন্থীদের ভূমিকা ছিল শত ভাগ সঠিক। এপথটি ছাড়া তাদের সামনে ভিন্ন যে পথটি খোলা ছিল সেটি ছিল পৌত্তলিক ভারতীয় শিবিরে যোগ দেয়া এবং তাদের অর্থ, অস্ত্র ও প্রশিক্ষণ নিয়ে ভারতের সৈনিক হওয়া। সেটি ছিল শত ভাগ হারাম পথ। তাই সে পথে ইসলাম থেকে দূরে সরা আওয়ামী লীগ, ন্যাপ ও বাপপন্থীদের দেখা গেলেও কোন আলেম, কোন মাদ্রাসার ছাত্র এবং ইসলামী দলগুলি কোন নেতাকর্মীকে দেখা যায়নি।
সবচেয়ে পজেটিভ বিষয়
বাংলাদেশের ইসলামপন্থীদের দায়িত্ব হলো, একাত্তরের সত্যকে জনগণের সামনে তুলে ধরা। সত্যকে তুলে ধরার কাজটি না হলে ইতিহাস মিথ্যা বয়ান দিয়ে পূর্ণ হবে। বুঝতে হবে, ১৯৭১’য়ে ইসলামপন্থীদের অখণ্ড পাকিস্তানের পক্ষে ভূমিকা নেয়াটি আদৌ কোন নেগেটিভ বিষয় নয়, বরং দারুন পজেটিভ বিষয়। নিজ দেশের অখণ্ডতার পক্ষে এবং ভারতের ন্যায় এক আগ্রাসী ইসরাইলের বিরুদ্ধে খাড়া হওয়ার চেয়ে গৌরবজনক কর্ম এ পৃথিবীতে আর কি হতে পারে? শত শত বছর পরও তাদের একাত্তরের ভূমিকা দারুন ভাবে নন্দিত হবে। অতিশয় ঘৃণ্যতম নেগেটিভ কাজ তো তারা করেছে যারা পৌত্তলিক ভারতের কোলে গিয়ে বসেছে এবং ভারতের অর্থ ও অন্নে প্রতিপালিত হয়ে এবং ভারতের অস্ত্র ও প্রশিক্ষণ নিয়ে পাকিস্তানের ন্যায একটি মুসলিম দেশ ভাঙতে যুদ্ধ করেছে। বাঙালি জাতীয়তাবাদের ঝড় এক দিন থেমে যাবে। কিন্তু ইসলামের প্যান-ইসলামী চেতনা তো অমর। ফলে পৌত্তলিক ভারতকে সাথে নিয়ে মুসলিম দেশ ভাঙার এ অপরাধ শত শত বছর পরও নিন্দিত হবে -বিশেষ করে নতুন প্রজন্মের মুসলিমদের মাঝে।
তবে শংকার কারণ হলো, ইসলামপন্থীরা যদি নিজেরা তাদের ১৯৭১’য়ের গৌরবজনক ভূমিকাকে জনগণের সামনে পেশ না করে, তবে তাদের বিপদ কাটছে না। বাংলাদেশের উগ্র সেক্যুলারিস্ট, জাতীয়তাবাদী ফ্যাসিস্ট, কম্যুনিস্ট ও হিন্দুত্ববাদীগণ বছরের পর বছর তাদেরকে বাংলাদেশের স্বাধীনতার শত্রু আখ্যায়ীত করে চরিত্রহনন করতেই থাকবে। এটাকে তারা নিজেদের একমাত্র রাজনৈতিক পুঁজি মনে করে। নতুন প্রজন্মের সামনে তারা যদি এভাবে ইসলামপন্থীদের -বিশেষ করে জামায়াতের নেতাকর্মীদের স্বাধীনতার শত্রু রূপে চিত্রিত করতে থাকে, তবে সেটির প্রভাব তো নতুন প্রজন্মের উপর পড়বেই। ইসলামের শত্রুপক্ষের এরূপ হামালার মোকাবেলায় ইসলামপন্থীদের করণীয় কি? মোক্ষম অস্ত্র এখানে কুর’আন। কুর’আন বিভক্তিকে হারাম এবং একতাকে ফরজ করেছে। ফলে হারাম যেমন মুসলিমের ঘর ভাঙা, তেমনি হারাম হলো মুসলিম দেশ ভাঙা। শত্রুপক্ষের এ হামলার সফল মোকাবেলায় ব্যর্থ হলে বাংলাদেশের রাজনীতিতে কি কোন ভবিষ্যৎ আছে? মিথ্যার এ বিষাক্ত ধারা চলতে থাকলে বিভ্রান্ত নতুন প্রজন্ম তাদের বিরুদ্ধে মিছিল করবে এবং মিছিলে জামায়াত নেতাদের ফাঁসি চাইবে -যেমনটি চেয়েছিল ২০১৩ সালে শাহবাগ চত্বরে। ইসলামের শত্রুপক্ষ এমন একটি লক্ষ্যকে সামনে নিয়ে একতাবদ্ধ। ভারতের পক্ষ থেকে ষড়যন্ত্র চলছে। ভারত চায়, একাত্তরের প্রসঙ্গকে আবার সামনে এনে জামায়াতকে এক ঘরে করার। জামায়াতকে এ যুদ্ধ লড়তে হবে ইতিহাসের সত্যকে ধারণ করে, বর্জন করে নয়। বুঝতে হবে সত্যকে বর্জন করে যে যুদ্ধ হয়, সে যুদ্ধ কখনো হালাল যুদ্ধ বা জিহাদ হয়না। 21/11/2026