
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই বিপ্লব ২০২৪’ এর বর্ষপূর্তি উপলক্ষে আজ (২৭ জুলাই ২০২৫) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে এক বিতর্ক কর্মশালা, আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১০০৭/বি নম্বর কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাহ্মুদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ড. মোঃ আনিসুর রহমান এবং স্বাগত বক্তব্য প্রদান করেন বিভাগের রেনেসাঁ ডিবেটিং ক্লাবের মডারেটর ও সহযোগী অধ্যাপক ড. আবদুল মোমেন।
বিতর্ক কর্মশালায় “এই সংসদ মনে করে, নিপীড়িতদের মুক্তির একমাত্র পথ হলো বিপ্লব” শীর্ষক প্রস্তাবনায় শিক্ষার্থীরা যৌক্তিক বিশ্লেষণ ও তথ্যভিত্তিক উপস্থাপনার মাধ্যমে তর্ক উপস্থাপন করেন। তাদের যুক্তিসমৃদ্ধ ও সাবলীল উপস্থাপনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
অনুষ্ঠান শেষে জুলাই বিপ্লবের শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করে।