
আব্দুল হাফিজ, ময়মনসিংহ: ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ এর প্রধান সহকারী শেখ মোহাম্মদ সুরুজ জামানের বদলীর আদেশ প্রত্যাহার দাবীতে শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীরা ১৭ আগস্ট রোববার বেলা ১১ টায় কলেজ ক্যাম্পাসে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শিক্ষার্থীরা মানববন্ধন শেষে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ড.জয়নুল আবেদীন খান বরাবর স্মারক লিপি দায়ের করেছে।স্মারক লিপিতে বলা হয়েছে সরকারী টিচার্স ট্রেনিং কলেজ এর প্রধান সহকারী শেখ মোঃ সুরুজ জামান একজন সৎ, দক্ষ ও শিক্ষার্থী বান্ধব মানুষ। শিক্ষার্থীরা সবসময় তার কাছে ইতিবাচক সহযোগিতা পেয়েছি। সকল শিক্ষার্থীদের কাজে আন্তরিকতার সাথে সহযোগিতা করে থাকেন।বিনা কারনে এক ন্যায়পরায়ন কর্মচারীর বদলী কোন অবস্থাতেই মেনে যায় না।সুরুজ জামানের বদলী আদেশ প্রত্যাহার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন।বদলী আদেশ বাতিল করা না হলে দূর্বার আন্দোলন গড়ে তুলা হবে।
স্মারকলিপির অনুলিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের পরিচালক প্রফেসর ড.একেএম আরিফ উল্লাহ আহসান কাছেও প্রদান করা হয়েছে।মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন তৌকির তরফদার, আশিদ আহমেদ , আব্দুল আলীম, আবিদ আহসান, ফাহমিদা, আনিস শাহ প্রমূখ নেতৃবৃন্দ।অধ্যক্ষ প্রফেসর ড. জয়নুল আবেদীন খান আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।