• ঢাকা |

বাগেরহাটের নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল


নিউজ প্রকাশের তারিখ : ৬ মার্চ, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

শেখ আবু সাঈদ, বাগেরহাট প্রতিনিধি: ঐতিহ্যবাহী সংগঠন বাগেরহাট ফোরামের আয়োজনে ০৬ মার্চ  শুক্রবার রাজধানীর পুরনো পল্টন কলেজ মাঠে বাগেরহাটের নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিল  অনুষ্ঠিত হয়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ঢাকাস্থ বাগেরহাট ফোরামের  সদস্যদের  উপস্থিতিতে অনুষ্ঠানস্থল ঢাকার বুকে বাগেরহাটবাসীদের মিলনমেলায় রূপান্তরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ফকির আব্দুস সবুর, ড. মো. হেলাল উদ্দিন এবং বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম। 

অনুষ্ঠানে বাগেরহাট-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান এমপি, বাগেরহাট-২ আসনের শেখ মনজুরুল হক (রাহাদ) এমপি এবং বাগেরহাট-৪ আসনের অধ্যক্ষ আব্দুল আলীম এমপিকে বাগেরহাট ফোরামের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। 

বাগেরহাট ফোরামের সভাপতি ডা. মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি এডভোকেট শামছুজ্জামানের পরিচালনায় সংবর্ধনা ও ইফতার মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি  শেখ কামরুল আলম, জেলা জামায়াতের নেতা এডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ,  শেখ ইউনুস আলী, আরো হাফেজ সুলতান আহমদ, এডভোকেট গাজী এম. এইচ. তামিম,  ড. রফিকুল ইসলাম, শেখ মো. এনামুল কবির, এস এম জাহাঙ্গীর হোসাইন, আবুল কালাম আজাদ আজহারী, মাওলানা লুতফুর রহমান, এস এম আরাফাত, শেখ ইউনুস আলী, এডভোকেট সরদার আব্বাস উদ্দিন, মো. কবির হোসেন, মো. কামরুল ইসলাম, কাজী ইলিয়াস হোসাইন, এস এম জুবায়ের রানা, আসাদুল ইসলাম, বেলাল হোসেন অপু, নাজমুল হোসেন সাইফস প্রমূখ।