কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা: ঝিনাইদহের কোটচাঁদপুরে খুলনা বিভাগীয় কওমী মাদ্রাসা পরিষদের ঝিনাইদহ জেলা শাখার মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের আমীর আল্লামা মমিনুল হক বলেছেন,আমরা দিল্লীর গোলামী বরদাশ্ত করিনি,কখনো করবোও না।
যে কারনে দিল্লীর গোলামীর সরকারকে বিদায় করা হয়েছে। তিনি বলেন, ইসলামী শক্তিকে আরো শক্তি অর্জন করে কাজ করতে হবে। নইলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে।
বৃহষ্প্রতিবার সকালে কোটচাঁদপুর মডেল মসজিদে এই অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা শাখা সভাপতি মাওলানা ওসমান গনীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কওমী মাদ্রাসা পরিষদের সভাপতি মাওলানা মুশতাক আহমাদ, নির্বাহী সভাপতি আনোয়ারুল করীম যশোরী,মহাসচিব মাওলানা নাসিরুল্লাহ,মুফতি আঃ হামিদ,মুফতি মুজিবর রহমান যশোরী,মুফতি আরিফ বিল্লাহ,মাওলানা মসলেহ উদ্দিন, ,মাওলানা ফয়জুল্লাহ,মুফতি শহিদুল্লাহ, মাওলানা আমানুল্লাহ হাবিবী প্রমুখ ।
অনুষ্ঠানে ১৪৪৫/৪৬ হিজরী শিক্ষাবর্ষে (কওমী মাদ্রাসা শিক্ষা বর্ষে বোর্ডের মেধা তালিকায় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়। প্রধান অতিথি আল্লামা মমিনুল হক আরো বলেন,বর্তমান সরকারের মধ্যে মহিলা বিষয়ক একজন উপদেষ্টা শারমিন মুর্শিদ কওমী মাদ্রসাকে কটাক্ষ করে কথা বলেন। আমরা ধৈর্যের সাথে সহ্য করে যাচ্ছি। কারন আমরা বর্তমান সরকারকে সহযোগিতা করতে চাই। অথচ তার জানা উচিৎ আমরা যে ট্যাক্্র দিই সেই টাকায় তারা বেতন ভাতা ভোগ রাষ্টীয় সুবিধা ভোগ করে থাকেন।
বেলা ৩টায় তিনি কোটচাঁদপুর বলুহর মোড়ে আস্থা কনভেনশন হলে খেলাফত মজলিস ঝিনাইদহ জেলার দায়িত্বশীলদের নিয়ে এক বৈঠক করেন।
কোটচাঁদপুরে খুলনা বিভাগীয় কওমী মাদ্রাসা পরিষদের ঝিনাইদহ জেলা শাখার মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের আমীর আল্লামা মমিনুল হক।