• ঢাকা |

মাগুরা শ্রীপুরের লাঙ্গলবাঁধ বাজারে  জামায়াতের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত


নিউজ প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

মোঃ সাইফুল্লাহ, মাগুরা: "তারুণ্যের প্রথম ভোট' দাড়িপাল্লার পক্ষে হোক " এই শ্লোগান নিয়ে এবং অন্যায়,অবিচার, সন্ত্রাস দূর্নীতি ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ার লক্ষ্য  মাগুরা শ্রীপুরে লাঙ্গলবাঁধ বাজারে জামায়াতে ইসলামীর উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে লাঙ্গলবাঁধ বাজারের ঈদগাহ  মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। গয়েশপুর ইউনিয়ন আমীর মাওলানা আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য,যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক  মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত  সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন।
প্রধান অতিথি তার বক্তব্যে তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী সরকার গঠন করবে বলে আমরা আশাবাদী। আমরা সবাই জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দেয়ার জন্য ভোটারদেরকে উদ্বুদ্ধ করবো।
বিশেষ অতিথিহিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর প্রভাষক সাইদ আহমেদ বাচ্চু,জেলা জামায়াতে অফিস সম্পাদক মোঃ  খায়রুল ইসলাম, শ্রীপুর উপজেলা আমির মাওলানা ফখরুদ্দিন বিশ্বাস মিজান,উপজেলা নায়েবে আমীর কাজি আব্দুল আওয়াল সবুর, উপজেলা সেক্রেটারী মোঃ মিজানুর রহমান মোল্লা,সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল গাফফার, শ্রীপুর উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ মুফাজ্জেল হোসেনসহ অন্যরা।