অন্তু হাওলাদার (বাউফল) পটুয়াখালী: বাউফল পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ডে সরকারি জায়গা থেকে স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
আজ শনিবার বিকেল ৪টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সোহাগ হাসান মিলুর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
দুদিন আগে স্থানীয় তরুণরা সরকারি খালের উপরে টিন ও কাঠ দিয়ে একটি ক্লাব ঘর তৈরি করেছিল। যা দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়।
এ বিষয়ে বাউফল উপজেলা ভূমি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ হাসান মিলু বলেন, সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণের খবর পেয়ে আমার সার্ভেয়ার এনে তদন্ত করে সত্যতা পেয়েছি। যার ফলে স্থাপনাটি সরিয়ে ফেলা হচ্ছে।