বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিশেষ অভিযানে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (১২ জুন) রাত আনুমানিক ১০টার দিকে অফিসার ইনচার্জ (ওসি) শিবগঞ্জ থানার নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে উপজেলার পূর্ব জাহাঙ্গীরাবাদ কালিতলা গ্রাম থেকে মোঃ পারভেজ প্রাং (২৮) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত পারভেজ প্রাং উপজেলার পূর্ব জাহাঙ্গীরাবাদ কালিতলা গ্রামের মোঃ আবু বক্কর সিদ্দিকের ছেলে। অভিযানের সময় তার হেফাজত থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতারকৃত পারভেজের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।