• ঢাকা |

বর্ণাঢ্য আয়োজনে হাজিপুর বাজারে অফিস উদ্বোধন


নিউজ প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

আক্তার হোসেন ভূইয়া শরীফ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার ১ নং জিনারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী, বিশিষ্ট সমাজ সেবক, জিনারী ইউনিয়নের মানবতার ফেরিওয়ালা, জিনারী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আজহারুল ইসলাম আজাহার ১৪ অক্টোবর দলীয় নেতাকর্মীদের সাথে পারস্পরিক সম্পর্ক এবং জনসংযোগ  গতিশীল করার লক্ষ্যে  হাজিপুর বাজারে ব্যক্তিগত অফিসের  শুভ উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিনারী ইউনিয়নের প্রবীণ বিএনপি নেতা জনাব জনব আলী। উপস্থিত ছিলেন জুনায়েদ হোসেন মাস্টার, শিক্ষা বিষয়ক সম্পাদক জিনারী ইউনিয়ন বিএনপি।  জনাব আবু হানিফ সাহেব বর্তমান মেম্বার ১ নং জিনারী ইউনিয়ন পরিষদ। সুরুজ আলী ভুইয়া ফালান মেম্বার। জিনারী ইউনিয়নের বিশিষ্ট বিএনপি নেতা জনাব নুরুল ইসলাম। মুফতি আলী হোসেন নুরী, খতিব, গাবরগাঁও শাহী জামে মসজিদ। ফেরদৌস ফকির বিএনপি নেতা হাজিপুর বাজার। বিএনপি নেতা জনাব মঞ্জুরুল হক। জনাব রফিক বিশিষ্ট ব্যবসায়ী পিপলাকান্দি। জনাব রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক,জিনারী ইউনিয়ন শ্রমিক দল। জনাব নয়ন মিয়া চর হাজিপুর। মোঃ সুজাত মিয়া সহ প্রায় শতাধিক নেতাকর্মী  এসময় উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে উৎসব মোকর পরিবেশে অত্যন্ত সুন্দর ও সুশৃংখলভাবে আজাহার সাহেবের অফিস উদ্বোধন সম্পন্ন হয়েছে। সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সকল নেতাকর্মীদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন আজহারুল ইসলাম আজাহার সাহেব।