• ঢাকা |

এত নির্যাতন, এত হত্যাকাণ্ডের পরেও  কোন রকম অনুশোচনা নেই - ডাঃ শফিকুর রহমান 


নিউজ প্রকাশের তারিখ : ৭ আগস্ট, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

শেখ আবু সাঈদ, বাগেরহাট প্রতিনিধি। আওয়ামী লীগের এখনো রাজনীতিতে আসার সুযোগ আছে বলে আমি মনে করি না, এত নির্যাতন, এত আহত,এত হত্যাকান্ড অথচ তাদের কোন রকম অনুশোচনা নেই। জামায়াত আমীর  বাগেরহাটে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন। তিনি আরও বলেন,  সবাই মিলে কাজ করলে যে কোন ক্রাইসিস মোকাবেলা সহজে করা যায় তেল সংকটের কথা উল্লেখ করে বলেন ষখনই বিরোধী দল সরকারী দল মিলে পদক্ষেপ নিতে গেল তেলের পাম্পে তেলের অভাব শেষ, কেউ তো ঢেলে দেয় নি।  সংসদে অতীতে মারামারি, কুস্তা কুস্তি এমনকি হত্যার ঘটনা ও ঘটেছে আমরা সভ্য জগতের  মত পার্লামেন্ট গড়তে চাই,  যত উস্কানি দেয়া হোক তার পরেও। সুন্দর বাংলাদেশ আমরা চাই।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর,  ও জাতীয় সংসদ এর বিরোধী দলীয় নেতা ডা: শফিকুর রহমান শুক্রবার জেলা জামায়াতের রুকন সম্মেলনে  যোগ দিতে বাগেরহাটে আসেন। দলীয় কর্সমসূচীতে যোগদানের পূর্বে তিনি  বাগেরহাট সার্কিট হাউজে বাগেরহাটের কর্মরত মিডিয়া কর্মীদের সাথে মতবিনিময় করেন। এসময়  দলের  কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য  অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি, বাগেরহাটের ৩ এমপি, মাওলানা মশিউর রহমান, মনজুরুল হক রাহাদ, অধ্যক্ষ আব্দুল আলীম, জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম উপস্থিত ছিলেন। পরে তিনি স্থানীয়  বাগেরহাট কামিল মাদরাসা মাঠে জেলা জামায়াতের রুকন সম্মেলনে  প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।