• ঢাকা |

নিষিদ্ধ থাকা সত্ত্বেও ক্যাম্পাসে অধ্যাপক ফেরদৌসীর অনুপ্রবেশ


নিউজ প্রকাশের তারিখ : ২৭ আগস্ট, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফেরদৌসী সাময়িক বহিষ্কৃত হওয়ার পরও ক্যাম্পাসে অবাধে বিচরণ করছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে তাকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার, ক্যাফেটেরিয়া ও কাঁঠালতলা এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। দুপুর ২টার পর তিনি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দীনের অনুপস্থিতিতে ওই রুমে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে চেয়ারে বসে অবস্থান করছিলেন বলে জানা গেছে। ঘটনাটি শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি করেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, “নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এমন আচরণ আমাদের প্রশাসনিক সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করছে। বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. রইস উদ্দীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার অফিস সহকারী জানান, তিনি বর্তমানে কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ভাইভা বোর্ডে আছেন। মোবাইল ফোনেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২৬ আগস্ট তাকে নিয়োগে অনিয়ম, ক্লাস না নেওয়া, খাতা মূল্যায়নে স্বেচ্ছাচারিতা ও ভর্তি পরীক্ষায় অনৈতিক কার্যকলাপের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। পাশাপাশি তার ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞাও জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।