• ঢাকা |

মাগুরায় দাড়িরমাঠে শসার জমিতে আগাছা দমনের বিষ স্প্রের অভিযোগ


নিউজ প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

ফারুক আহমেদ, মাগুরা: মাগুরা সদর উপজেলার কছুন্দী ইউনিয়নের রামনগর ঠাকুরবাড়ি এলাকার দাড়িরমাঠের মধ্যে স্বপন বিশ্বাসের পিতা - জগবন্ধু বিশ্বাস শসার জমিতে উচ্চ মাত্রার আগাছা দমন করার জন্য যে বিষ প্রয়োগ করা হয় সেই ধরনের বিষ স্প্রে করে প্রয়োগ করা হয়।

সরজমিনে শুক্রবার ২০ ফেব্রুয়ারী শসার জমি থেকে  কৃষক স্বপন বিশ্বাস ক্রন্দনরত অবস্থায় জানান, আমার ১০০ শতাংশ শসার জমিতে ৪০০০ হাজার তাওয়া ছিলো গতকাল বুধবার ১৮ ফেব্রুয়ারী অনুমান রাতের আধারে দূর্বৃত্তরা ফুল আসা এই শসার পুরো জমিতে বিষ প্রয়োগ করে আনুমানিক ৪০ থেকে ৫০ হাজার টাকার উপরে ক্ষতি করে দিয়েছে। বিষয়টি আমি কছুন্দী ইউনিয়ন কৃষি ব্লক সুপারভাইজার তুষার বিশ্বাস কে অবগত করি তখন তিনি প্রাথমিক চিকিৎসা হিসেবে নাটিবো ঔষধ স্প্রে করতে পরামর্শ দেন কিন্তু সেটা দিয়েও কোন কাজ হয়নি। আমার এখন ব্যাপক আর্থিক ক্ষতি হয়ে গেলো।