• ঢাকা |

ময়মনসিংহে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন


নিউজ প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

রায়হান আহমেদ, ময়মনসিংহ: বেলা ১১টায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে “শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প”-এর আওতায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এবারের প্রতিপাদ্য বিষয় ছিল— “আর নয় শব্দ দূষণ, চাই সুস্থ জীবন”।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার।

সভায় বক্তারা শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব, নগর ও গ্রামীণ এলাকায় এর ক্রমবর্ধমান সমস্যা এবং তা নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সুস্থ জীবন ও মানসম্মত পরিবেশ নিশ্চিত করতে শব্দ দূষণ রোধে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ অপরিহার্য।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পরিবেশকর্মী ও সংশ্লিষ্ট প্রকল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।