• ঢাকা |

রায়পুর কলেজ ছাত্রদলের লিফলেট বিতরণ


নিউজ প্রকাশের তারিখ : ১ ডিসেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর–২ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়ার পক্ষে লিফলেট বিতরণ করেছে রায়পুর সরকারি কলেজ ছাত্রদল। সাথে তুলে ধরা হয় বিএনপির ঘোষিত ৩১ দফা।
সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে সদস্য সচিব জুবায়ের চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক মাহফুজের নেতৃত্বে শিক্ষার্থী ও পথচারীদের হাতে লিফলেট তুলে দেন নেতাকর্মীরা।
এসময় জুবায়ের চৌধুরী বলেন, পরিবর্তনের লক্ষ্যে ধানের শীষকে জয়ী করতে কলেজ ছাত্রদল মাঠে কাজ করছে। শিক্ষার্থীদের কাছে বিএনপির ৩১ দফা পৌঁছে দিতে তারা নিয়মিত প্রচার চালাচ্ছেন।
লিফলেট বিতরণে কলেজ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।