সৈয়দ জহুরুল হক টুটুল, আলফাডাঙ্গা: আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় ৯ পিস ইয়াবাসহ আটক রবি ঘোষকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান আদালত পরিচালনা করেন।
এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় কয়েকজন রবি ঘোষকে ইয়াবাসহ আটক করে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেন।
ভ্রাম্যমাণ আদালত রবি ঘোষকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ৩ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।