রাজধানীর বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা, পরিদর্শন করেছেন জামায়াতের কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের শীর্ষ নেতারা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত সীরাত পাঠ প্রতিযোগিতা-২০২৬-এর লিখিত পরীক্ষা রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানে তিন পর্বে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত এ পরীক্ষায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মী, সহযোগী সদস্য, সদস্য, সদস্যপ্রার্থী এবং থানা ও বিভাগীয় দায়িত্বশীল নেতারা অংশগ্রহণ করেন।
সকাল ১০টায় কর্মী ও সহযোগী সদস্যদের (গ্রুপ-ক) প্রথম পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় সদস্য ও সদস্যপ্রার্থীদের (গ্রুপ-খ) দ্বিতীয় পর্বের পরীক্ষা এবং সন্ধ্যা ৭টায় থানা ও বিভাগীয় দায়িত্বশীলদের (গ্রুপ-গ) তৃতীয় পর্বের পরীক্ষা নেওয়া হয়।
পরীক্ষা চলাকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি রাজধানীর কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। কেন্দ্রগুলোর মধ্যে ছিল শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়, কমলাপুর স্টেশন কলেজ, ফকিরাপুল মেজবাউল উলুম মহিলা মাদ্রাসা ও কাটাবন মসজিদ কমপ্লেক্স।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি। আরও উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য মাওলানা মোশাররফ হোসেন, ড. মোবারক হোসাইন ও মাওলানা শরিফুল ইসলাম।
এ ছাড়া মহানগরীর মজলিসে শুরা সদস্যদের মধ্যে মতিঝিল দক্ষিণ থানা আমীর মোতাছিম বিল্লাহ, মতিঝিল উত্তর থানা আমীর মো. শামসুল বারী, মতিঝিল পূর্ব থানা আমীর মো. নুরুদ্দিন, শাহবাগ পূর্ব থানা আমীর আহসান হাবীব, শাহবাগ পশ্চিম থানা আমীর অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক চৌধুরী, পল্টন থানা আমীর অ্যাডভোকেট মারুফুল ইসলাম এবং পল্টন থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম প্রমুখ তাঁর সঙ্গে ছিলেন।
অন্যদিকে, সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির যাত্রাবাড়ী অগ্রদূত বিদ্যানিকেতন হাই স্কুলসহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বায়তুল মোকাররম কেন্দ্রসহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন খিলগাঁও জোনের দুটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় খিলগাঁও জোনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় তিনি চকবাজার-বংশাল জোনের দায়িত্বশীলদের জন্য আয়োজিত পরীক্ষার কেন্দ্রও পরিদর্শন করেন।
এ ছাড়া ঢাকা-৬ সংসদীয় এলাকায় অনুষ্ঠিত সীরাত পাঠ প্রতিযোগিতার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান।
অপরদিকে, ঢাকা-৪ সংসদীয় এলাকায় অনুষ্ঠিত পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি।
আয়োজকদের এ উদ্যোগের মূল লক্ষ্য মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, শিক্ষা ও অবদান সম্পর্কে অংশগ্রহণকারীদের জ্ঞান ও উপলব্ধি বাড়ানো। পাঠ ও মূল্যায়নের মাধ্যমে মহানবীর সীরাত অধ্যয়নে আগ্রহ সৃষ্টি এবং তাঁর আদর্শ অনুসরণের চর্চাকে উৎসাহিত করাও এ প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য।