রায়হান আহমেদ, ময়মনসিংহ: ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হওয়ার পর এবার ময়মনসিংহ রেঞ্জের সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত হয়েছেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রোমন।
মামলা নিষ্পত্তি, চোরাইমাল উদ্ধার, সীমান্তবর্তী এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে পরিবহনের সময় কম্বলসহ বিভিন্ন চোরাইপণ্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য উদ্ধার, ক্যাসিনো-সংক্রান্ত মামলায় আসামি গ্রেপ্তারসহ আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক কর্মদক্ষতা ও পেশাগত সাফল্যের বিভিন্ন দিক বিবেচনায় তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়।
ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান ১১ নভেম্বর ২০২৬ (বুধবার) আনুষ্ঠানিকভাবে তাঁকে সেপ্টেম্বর মাসের সার্বিক কর্মমূল্যায়নে রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত করেন।
জানা যায়, দায়িত্ব পালনের ক্ষেত্রে অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, চোরাইমাল উদ্ধার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন ওসি মোহাম্মদ সাজ্জাদ রোমন।
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার পর রেঞ্জ পর্যায়েও শ্রেষ্ঠত্ব অর্জন করায় ঈশ্বরগঞ্জ থানা পুলিশের সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
তাঁর এ অর্জনকে পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা, দক্ষতা ও কর্মতৎপরতার স্বীকৃতি হিসেবে দেখছেন ঈশ্বরগঞ্জের স্থানীয় বাসিন্দারা।