• ঢাকা |

বাগেরহাটের পচা দীঘি থেকে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার


নিউজ প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের পচা দিঘী থেকে শ্রী সুমন্ত বিশ্বাস (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে এলাকাবাসীর খবরে ভিত্তিতে পচা দেঘীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। শ্রী সুমন্ত বিশ্বাস বাগেরহাটের চিতলমারি উপজেলার বাবুগঞ্জ গ্রামের মৃত সতীশচন্দ্র বিশ্বাসের ছেলে।

সে পেশায় একজন রাজমিস্ত্রি বলে জানা গেছে। বাগেরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলজিইডির  মোড় এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন তিনি।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:  মাহমুদ উল হাসান জানান, সোমবার বাগরহাট সদরের বাদেকারাপাড়া এলাকার রফিকুল ইসলামের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন সুমন্ত বিশ্বাস। দুপুরের দিকে খাবার খাওয়ার কথা বলে বের হলে আর ফিরেনি। এরপর থেকে তাকে অনেক খোঁজাখুঁজির করা হয়।

সকালে পচা দিঘীতে মরাদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে তার শরীরে এখন পর্যন্ত কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের পর তার মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান পুলিশ কর্মকর্তা।