সাহেব আলী, মাগুরা জেলা প্রতিনিধি : সৃজনী এনজিও বুনাগাতী শাখা, নড়াইল এরিয়া, শালিখা এনজিও কর্মী রুবেল হোসেন সাবেকখাটোর গ্রামের কয়েকজন সমিতির সদস্যদের ১৭০০০ হাজার টাকা মেরে পালিয়ে গিয়েছে। লোন দেওয়ার কথা বলে ঐ টাকা নিয়ে আর ঐ কেন্দ্রে কিস্তি নিতে আসেনি। বর্তমানে সাবেকখাটোর ঐ কেন্দ্রে এনজিও ম্যানেজার নিজেই কিস্তি আদায় করছে।
ক্ষতিগ্রস্থ শিরিনা খাতুন বলেন, ১লা বৈশাখ এর পূর্বে রুবেল ৪০০০০ হাজার টাকা লোন দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ৫১০০ টাকা, শাহানারার কাছ থেকে ৫১০০ টাকা, চায়নার কাছ থেকে ৭১০০ টাকা নিয়ে পালিয়ে আর কেন্দ্রে আসেনি। সৃজনী এনজিও ম্যানেজার কে বললে কোন সমাধান দিচ্ছে না। আমরা এনজিও দেখে টাকা দিয়েছি। তাই এনজিও এর ম্যানেজার টাকা ফেরত দিবে।
ম্যানেজার বলেন, আমরা রুবেলের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নিচ্ছি ও সদস্যদের টাকা ফেরত দিব। এদিকে ক্ষতিগ্রস্থ সদস্যরা আরও বলেন, টাকার সমাধান না হলে আমরা তো কিস্তি দেবোই না, টাকা আদায় করতে দেব না।