ময়মনসিংহ প্রতিনিধি: ময়ময়মনসিংহ শহরের কাশবন এলাকার বাসিন্দা ইব্রাহিম খলিল নামের একজনকে বলাশপুর কাশবন আবাসিক এলাকার সামনে রাস্তায় ছিনতাইকালে ও পথরোধ করে ছুরিকাঘাত করলে সে মারা যান।
এ খুনের ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা রুজু করা হয়। তদন্ত করে পুলিশ আদালতে চার্জসীট দায়ের করেন। ময়মনসিংহের বিশেষ দায়রা জজ ফারহানা ফেরদৌস সাক্ষ্য প্রমান শেষে ২৫ আগস্ট সোমবার জনাকীর্ণ আদালতে খুনের মামলার রায় দেন।রায়ে মামলায় সম্পৃক্ত ৫ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীরা হলেন নিশাদ আহমেদ ইনসান,মোঃ খোরশেদ, তুষার, সবুজ মিয়া ও ফেরিজ ডায়মন্ড।এদের মধ্যে খোরশেদ পলাতক রয়েছে। পলাতক আসামির রিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে।সাদ্দাম ও পাভেলের বিরুদ্ধে সন্দেহাতীত ভাবে দোষী প্রমান না হওয়ায় তাদেরকে বেখসুর খালাস দেওয়া হয়েছে।