• ঢাকা |

শ্রীপুরে জামায়াতের উদ্যোগে গণসংযোগ ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত


নিউজ প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

মোঃ সাইফুল্লাহ, মাগুরা: মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামী ৫নং দারিয়াপুর ইউনিয়নের উদ্যোগে ১৪ সেপ্টেম্বর রবিবার ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আমীর আবু বকরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মাগুরা জেলার সাবেক আমীর, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমদ বাচ্চু, জেলা জামায়াতের অফিস সম্পাদক মোঃ খাইরুল ইসলাম।
ইউনিয়ন সেক্রেটারী মোঃ বাবর আলীর সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  শ্রীপুর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, নায়েবে আমীর কাজী আবদুল আউয়াল সবুর, উপজেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা সেক্রেটারী মাওলানা আমিরুল ইসলাম, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি ইলিয়াছুজ্জামানসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মীগণ।