• ঢাকা |

সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা নিয়ে বসুন্ধরায় 'আপন হেলথ কেয়ার লিঃ'এর যাত্রা শুরু


নিউজ প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

মোশাররফ হোসাইন রাজু: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এ-ব্লকের প্রাইম লোকেশনে আধুনিক চিকিৎসা সুবিধা নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘আপন হেলথ কেয়ার লিমিটেড’। “স্বাস্থ্য সচেতন হোন—আপনার সুস্বাস্থ্যই আমাদের লক্ষ্য” স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠানটি সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান। তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

অনুষ্ঠানে দেশের স্বনামধন্য চিকিৎসক, খ্যাতনামা ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জহির রায়হান, প্রধান অতিথি ও বিশিষ্ট অতিথিদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন।

চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, “মানবসেবা ও নির্ভুল রোগ নির্ণয়ের লক্ষ্য নিয়েই আমাদের এই উদ্যোগ। এটি শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে নয়; বরং সাধারণ মানুষের জন্য সহজলভ্য, নিরাপদ এবং মানসম্পন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”

প্রতিষ্ঠানের উপদেষ্টা এম এম মাসুমুজ্জামান জানান, এখানে স্বল্পমূল্যে আধুনিক প্রযুক্তির মাধ্যমে নির্ভুল পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা থাকবে। উন্নতমানের দুই-লেয়ার ল্যাব মেশিন ব্যবহার করে সঠিক টেস্ট রেজাল্ট নিশ্চিত করা হবে। দেশের খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হবে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, ভবিষ্যতে প্রতিষ্ঠানটিতে ডেন্টাল, আই এস্থেটিক ও ফিজিওথেরাপি ইউনিট চালু করা হবে। পাশাপাশি ডে-কেয়ার কেমোথেরাপি ও ডায়ালাইসিস সেন্টার স্থাপনের পরিকল্পনাও রয়েছে। খুব শিগগিরই অ্যাম্বুলেন্স সেবা চালু করা হবে এবং বিনামূল্যে হোম স্যাম্পল সংগ্রহের সুবিধা প্রদান করা হবে।

এছাড়া ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সেবা, সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা এবং ‘ফ্রি-ফ্রাইডে ক্লিনিক’-এর মাধ্যমে অসচ্ছল মানুষের চিকিৎসা সহায়তা প্রদানের পরিকল্পনার কথাও জানান তিনি।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ‘আপন হেলথ কেয়ার লিমিটেড’ দেশের স্বাস্থ্যসেবার খাতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে ভূমিকা রাখবে এবং বিদেশমুখী চিকিৎসা নির্ভরতা কমাতে সহায়ক হবে।