• ঢাকা |

টংগীর বিশিষ্ট ব্যবসায়ী দুলাল দেওয়ানের ইন্তেকাল


নিউজ প্রকাশের তারিখ : ১৫ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

স্টাফ রিপোর্টার: টংগীর পাগার জিনু মার্কেট এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মো. দুলাল দেওয়ান আর নেই। বৃহস্পতিবার (১৪ মে) রাত ১১টা ৩০ মিনিটে কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বাদ জুম্মা জিনু মার্কেট শাহী জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

দুলাল দেওয়ান দীর্ঘদিন ধরে টংগী এলাকায় ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।