• ঢাকা |

ফুলপুরে জলাতঙ্ক প্রতিরোধে কুকুর-বিড়ালের ভ্যাকসিন প্রদান


নিউজ প্রকাশের তারিখ : ৩ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে জলাতঙ্ক প্রতিরোধে বেওয়ারিশ কুকুর-বিড়ালদেরকে ভ্যাকসিন প্রদান করা হয়েছে।

রোববার ফুলপুর পৌরসভার উদ্যোগে দিনব্যাপী শহরের হাট-বাজার সহ বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ভ্যাকসিন দেওয়ার পর কুকুর ও বিড়ালদেরকে রং দিয়ে স্বতন্ত্র করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম, পৌরসভার নির্বাহী কর্মকর্তা কামরুল হক, প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা, হিসাব রক্ষণ কর্মকর্তা রায়হান কায়সার জুয়েলসহ অন্যান্যরা।

পৌর প্রশাসক জানান, টিকাদান শেষে প্রাণীগুলোর গায়ে সবুজ রং দিয়ে চিহ্নিত করা হয়েছে। জলাতঙ্ক প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত থাকবে।