নুরউদ্দিন জাবেদ, লক্ষ্মীপুর: রায়পুর সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করতে ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৫’ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কলেজ শাখা।
অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার নায়েবে আমীর অ্যাডভোকেট নজির আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবির লক্ষ্মীপুর জেলা সভাপতি আব্দুর রহমান চৌধুরী, সাবেক জেলা সভাপতি সাইফ রাকিব, জেলা সেক্রেটারি মো. আরমান হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আয়োজনে বক্তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, সৃজনশীলতা ও ক্যারিয়ার গঠনে মনোযোগী হওয়ার পরামর্শ দেন।