মোর্শেদ আলম মালেক রাজবাড়ী: 'খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল' এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
২২শে ডিসেম্বর বিকেলে গোদারবাজার পদ্মাপুলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের আয়োজনে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক আবু আব্দুল্লাহ জাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার টুর্নামেন্টের উদ্বোধন করেন।
এসময় স্থানীয় সরকার শাখার উপপরিচালক ডঃ মোঃ মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তারিফ-উল-হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়, নেজারত ডেপুটি কালেক্টর মোঃ হাফিজুর রহমান, সহকারী কমিশনার মোঃ আশিকুজ্জামান সহ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিত ছিলেন।
জানা গেছে, টুর্নামেন্ট ৪ টি দল অংশগ্রহণ করছে। প্রত্যেকটি খেলা নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে