• ঢাকা |

রাকসু নির্বাচন:নির্বাচনে বৈষম্যমুক্ত অংশগ্রহণ চায় ছাত্রদল


নিউজ প্রকাশের তারিখ : ২৫ আগস্ট, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)রাকসু নির্বাচনের স্বচ্ছতা ও সর্বজনীন অংশগ্রহণ নিশ্চিতের দাবি জানিয়েছে শাখা ছাত্রদল।

সোমবার (২৫ আগস্ট) বুদ্ধিজীবী চত্বরে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে তারা নতুন শিক্ষার্থী ও বিদেশী শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিতকরণসহ ৫ দফা দাবি উত্থাপন করেন।অন‍্য দাবিগুলো হলো, হালনাগাদ ভোটার তালিকা প্রণয়নের পাশাপাশি ভোটকেন্দ্র একাডেমিক ভবনে স্থাপন। আবাসিক হলে সক্রিয় সব ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিতকরণ।বৈষম্যহীন, গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের দাবি উত্থাপন করে।
শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত না করলে নির্বাচন বৈধ হবে না। প্রশাসন ছাত্রদলকে রাকসু থেকে দূরে রাখতে ষড়যন্ত্র করছে, তা প্রতিহত করা হবে।”

সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু আরও বলেন, “বর্তমান শিক্ষার্থীরা জুলাই–আগস্ট আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে। তাই তাদের অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।” বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন-১ এ গিয়ে শেষ হয় এবং সেখানে উপাচার্য বরাবর একটি স্মারক প্রদান করা হয়। উপাচার্য অধ্যাপক সালেহ্‌ হাসান নকীব জানান, “দাবিগুলো নিয়ে আলোচনা করা হবে এবং নির্বাচনী বিষয়গুলো নির্বাচন কমিশন দেখবে।”