• ঢাকা |

পিরোজপুরে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


নিউজ প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

জাকির ফরাজী: পবিত্র কোরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়া এবং হাফেজদের মেধা বিকাশের লক্ষ্যে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে ৩৯তম জাতীয় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

সোমবার (২৬ অক্টোবর) পিরোজপুরের আল্লামা সাঈদী ফাউন্ডেশনে হিফজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিফজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় বিভাগের সভাপতি আলহাজ হাফেজ মাওলানা এবায়েদুর রহমান মাহবুব, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ হাফেজ মাওলানা শামসুল হক

হিফজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের পিরোজপুর জেলা শাখার সভাপতি আলহাজ হাফেজ মাওলানা মুহাম্মাদ শামসুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন হেফজুল কোরআন ফাউন্ডেশন এর পিরোজপুর জেলা শাখার সভাপতি হাফেজ আফজাল হোসেন শোয়াইব এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মাদ সাইফুল ইসলাম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত আমির আলহাজ হযরত মাওলানা আব্দুর রব, জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ মো. জহিরুল হক, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক এবং আল্লামা সাঈদী ফাউন্ডেশনের অধ্যক্ষ হযরত মাওলানা শওকত আলী।

অনুষ্ঠানে কোরআন হিফজে শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং ধর্মীয় শিক্ষার প্রসারে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হাফেজদের মেধা ও যোগ্যতা বিকাশে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা।