সাব্বির হোসাইন: তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬–২০২৯ সেশনের (আগামী ৩ বছর) জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জহিরুল ইসলাম এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন আন-নাহদা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা রফিকুল ইসলাম মিয়াজি।
উল্লেখ্য, নবনির্বাচিত সভাপতি ড. জহিরুল ইসলাম এবং সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম মিয়াজি উভয়েই ঐতিহ্যবাহী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা ছাত্রসংসদের সাবেক ভিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সংগঠনের নেতৃবৃন্দ নতুন কমিটির প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। এক যৌথ বার্তায় নেতৃবৃন্দ বলেন, "আল্লাহ তা'য়ালা নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারির আগামী দিনের পথচলাকে সহজ, সুন্দর ও সফল করুন। তাঁদের যোগ্য নেতৃত্বে অ্যালামনাই অ্যাসোসিয়েশন আরও সুসংগঠিত হবে এবং তা'মীরুল মিল্লাতের প্রাক্তনী ও দেশের কল্যাণে অনন্য ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।"
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সদস্যরাও নতুন এই কমিটি গঠনকে স্বাগত জানিয়ে নেতৃদ্বয়ের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।