• ঢাকা |

আদিতমারীতে প্রীতি ফুটবল টুর্নামেন্টে বিবাহিত দলকে ৪-০ গোলে হারিয়ে অবিবাহিত দলের জয়


নিউজ প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

কল্লোল আহমেদ, লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ীতে তারুণ্যের আলো সামাজিক সংগঠনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল টুর্নামেন্ট।

আজকের খেলায় বিবাহিত দলকে ৪-০ গোলে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে অবিবাহিত দল। খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক কল্লোল আহমেদ। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন এস.আর. শরিফুল ইসলাম রতন, সভাপতি, বাংলাদেশ প্রেসক্লাব, লালমনিরহাট।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারুণ্যের আলো সামাজিক সংগঠনের উপদেষ্টা জনাব মোঃ রফিকুল ইসলাম বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন আদিতমারী সরকারি কলেজের সাবেক প্রভাষক মোঃ আলী হোসেন বসুনিয়া এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের নেতৃবৃন্দ ও ক্রীড়াপ্রেমীরা।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

খেলাকে ঘিরে স্থানীয় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এমন আয়োজন এলাকার তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।