• ঢাকা |

সূচনা সাংস্কৃতিক সংসদের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী


নিউজ প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক: “শুদ্ধ সুরের কোমল ছোঁয়ায় উদ্ভাসিত হোক হৃদয় দ্বার” এই স্লোগানকে সামনে রেখে পবিত্র সিরাতুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে বরিশালের সূচনা সাংস্কৃতিক সংসদের উদ্যোগে মাসব্যাপী অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (১৪ নভেম্বর) বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের হলরুমে অনুষ্ঠিত হয়।

মাসব্যাপী অনলাইনভিত্তিক এ প্রতিযোগিতায় কুরআন তিলাওয়াত, নাতে রাসূল (সা.) ও কবিতা আবৃত্তি এই তিনটি বিভাগে বরিশাল জেলার বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সূচনা সাংস্কৃতিক সংসদের সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম ও সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি হাফেজ সাইফুল ইসলাম সাঈফী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সভাপতি সাইফুল্লাহ মানসুর। বিশেষ অতিথি ছিলেন সূচনা সাংস্কৃতিক সংসদের প্রধান উপদেষ্টা ড. এস. এম. মাহফুজুর রহমান।

এ সময় অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় অফিস সম্পাদক কবি ইয়াসিন মাহমুদ, বরিশাল অঞ্চল পরিচালক ও বাংলাদেশ বাণী পত্রিকার সম্পাদক আযাদ আলাউদ্দিন, বরিশাল জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন ও অ্যাডভোকেট আজম খান।

আলোচনা সভা শেষে অতিথিরা মাসব্যাপী অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় আয়োজক, অতিথি ও উপস্থিত সুধীজনেরা এমন সৃজনশীল ও ধর্মীয় মূল্যবোধভিত্তিক আয়োজনের প্রশংসা করেন।