• ঢাকা |

ট্রাস্ট ব্যাংক গ্রাহকদের জন্য মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপে বিশেষ সুবিধা


নিউজ প্রকাশের তারিখ : ২৩ জুলাই, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

ট্রাস্ট ব্যাংক–মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ চুক্তি: কার্ডহোল্ডারদের জন্য ৩০% পর্যন্ত ছাড়
ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডে মিলবে সার্ভিস চার্জে ২০% ছাড়; কর্মকর্তাদের জন্যও বিশেষ সুবিধা

নিজস্ব প্রতিবেদক
ট্রাস্ট ব্যাংক পিএলসি ও মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ লিমিটেডের মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির মাধ্যমে ট্রাস্ট ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তাদের জন্য গাড়ি-সংক্রান্ত বিভিন্ন সেবায় বিশেষ মূল্যছাড় ও সুবিধা নিশ্চিত করা হবে।

চুক্তি অনুযায়ী, ট্রাস্ট ব্যাংকের সব ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডধারী গ্রাহক মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপের সেবা গ্রহণে সার্ভিস চার্জে ২০ শতাংশ ছাড় পাবেন। এছাড়া ব্যবহৃত গাড়ি কেনার আগে প্রয়োজনীয় প্রি-পারচেজ ইন্সপেকশন (পিপিআই) সেবায় সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়ের সুবিধা থাকবে।

এছাড়া ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তারাও মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপের বিভিন্ন সেবায় বিশেষ সুবিধা ভোগ করবেন বলে চুক্তিতে উল্লেখ করা হয়েছে।

চুক্তিপত্রে ট্রাস্ট ব্যাংক পিএলসির পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও হেড অব বিজনেস ডিভিশন মো. মাহবুব হোসেন। মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর মাছউদ করিম চৌধুরী।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যাংকিং খাতে গ্রাহকসেবার পরিধি বাড়াতে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বমূলক উদ্যোগের ধারাবাহিকতায় এই চুক্তিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর ফলে ট্রাস্ট ব্যাংকের গ্রাহকরা ব্যাংকিং সেবার পাশাপাশি নির্ভরযোগ্য অটোমোবাইল সার্ভিসেও সাশ্রয়ী সুবিধা পাবেন, যা তাদের দৈনন্দিন সেবাগ্রহণে অতিরিক্ত মূল্য সংযোজন করবে।