ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় পৌরসভার গার্লস স্কুল রোডের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, পৌরসভার মুগরাকান্দা চরপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে মাসুদ মিয়া (২৮), কাজিয়াকান্দা গ্রামের এমদাদুল হকের ছেলে তৌফিক (৩০) ও কাজিয়াকান্দা (উত্তর) গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ওসমান (৪৮)। আসামিদের কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট গুলোর আনুমানিক বাজার মূল্য ২৪ হাজার টাকা। এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামীরা অজ্ঞাতনামা আসামীর সহায়তায় দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ফুলপুর থানা এলাকা ও আশপাশের বিভিন্ন জায়গায় বিক্রয় করতো। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।